ইরাকে ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড

ইরাকে দায়েশের (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীতে সদস্যপদ থাকার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি ফৌজদারি আদালত। এ রায়ের মধ্য দিয়ে একই মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা বেড়ে দা

ইরাকে দায়েশের (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীতে সদস্যপদ থাকার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি ফৌজদারি আদালত। এ রায়ের মধ্য দিয়ে একই মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বুধবার এক শুনানিতে বাগদাদের কারখ ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করেন।

শুনানিতে আসামিদের পক্ষে আইনজীবী এবং বাগদাদে অবস্থিত ফরাসি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে আল-সুমারিয়া নিউজের প্রতিবেদনে জানানো হয়। দণ্ডপ্রাপ্ত ছয় ফরাসি নাগরিকের মধ্যে ছিলেন, যারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হয়েছিলেন।

ইরাকের ২০০৫ সালের ১৩ নম্বর সন্ত্রাসবিরোধী আইনের ৪ নম্বর ধারার ১ উপধারা এবং ২ নম্বর ধারার ১ ও ৩ উপধারা অনুযায়ী তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗