চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের গেইটে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাতকানিয়া পৌর সদরের গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায়ভ গতকাল গভীর রাতে এ আগুন দেয়ার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ব্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাতকানিয়া পৌর সদরের গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায়ভ গতকাল গভীর রাতে এ আগুন দেয়ার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ‌‌‘রাত পৌনে ২টার দিকে ব্যাংকের গেইটে একটি বোতলে আগুন লাগিয়ে রাখা হয়েছিল। ব্যাংকের চারতলা নিজস্ব ভবনটিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা রাত্রিযাপন করি।

রাতেও সেখানে ১১জন ছিলাম। আগুন দেখেই আমরা নিচে নেমে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলি।’ এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

সাতকানিয়া থানার ওসি আব্দুল আলীম বলেন, ‘রাতে কোন দুস্কৃতিকারী ব্যাংকের গেইটের বাইরে বোতলে পেট্রোল জাতীয় কিছু দিয়ে আগুন লাগিয়ে ফেলে রেখে যায়।’ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗