বিলডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নুরুল্লাহ্
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৬ নং বিলডোরা ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন স্থানীয় জনপ্রিয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ নুরুল্লা্হ্ (নুর)। এলাকার সাধারণ মানুষের মাঝে তাঁকে নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে এবং সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম বেশ জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।বর্তমানে ময়মনসিংহ উওর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল যুগ্ম আহ্বায়ক এর দায়িত্বে রয়েছেন মো: নুরুল্লা্হ্ (নুর)। তিনি ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল এর আস্থাভাজন হিসাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন শুভেচ্ছা বার্তা ও প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে।
বিলডোরা ইউনিয়নের স্থানীয় সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, মো: নুরুল্লা্হ্ (নুর) দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এলাকার উন্নয়নে তাঁর সৎ নেতৃত্ব, তরুণ ও উদ্যমী মনোভাব এবং জনবান্ধব দৃষ্টিভঙ্গি তাঁকে সাধারণ মানুষের খুব কাছাকাছি নিয়ে গেছে। এদিকে, এলাকার তরুণ সমাজ ও মুরুব্বিরা মনে করছেন, আগামী দিনে বিলডোরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত খাতের সংস্কার এবং একটি দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন গঠনে মো: নুরুল্লা্হ্ (নুর)-এর মতো কর্মঠ ও জনদরদী নেতার বিকল্প নেই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও আলোচনা তাকে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
স্থানীয়রা বলেন, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, বিলডোরা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে। তবে সাধারণ ভোটারদের বর্তমান মনোভাব ও আলোচনা বিবেচনায় মোঃ নুরুল্লা্হ্ (নুর)এর চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী ও অগ্রগামী অবস্থানে রয়েছেন। এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে তিনি একটি সমৃদ্ধ ও উন্নত বিলডোরা ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিলডোরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: নুরুল্লা্হ্ (নুর) বলেন,জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে পুরো মেয়াদ জুড়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করব।
পাশাপাশি দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলা এবং স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এই কৃষকদের দুর্ভোগ কমাতে আধুনিক কৃষি উপকরণ সরবরাহ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির করা সহ যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
মতামত দিন