‘ইউপি ভোট শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে’
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আমরা চাই সবার সহযোগিতা নিয়ে ভোট সুষ্ঠু করার। ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’ মানুষ ভোটমুখী হবে বলেও জানান সিইসি।
উল্লেখ্য, এবার কমিশন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে ।The post ‘ইউপি ভোট শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন