Amazon Flipkart Income: অ্যাপ খুললেই একগাদা ছাড়, তাও কীভাবে লাভ করে আমাজন-ফ্লিপকার্ট?

কলকাতা: অনলাইনে কিছু কেনাকাটা করতে গেলেই প্রথমে যে দুটি নাম মাথায় আসে, সেগুলি হল আমাজন ও ফ্লিপকার্ট। মোবাইল, টিভি, জামাকাপড় থেকে নিত্যপ্রয়োনীয় জিনিস – সবই পাওয়া যায় এই দুই সংস্থার প্ল্যাটফর্মে। আ

কলকাতা: অনলাইনে কিছু কেনাকাটা করতে গেলেই প্রথমে যে দুটি নাম মাথায় আসে, সেগুলি হল আমাজন ও ফ্লিপকার্ট। মোবাইল, টিভি, জামাকাপড় থেকে নিত্যপ্রয়োনীয় জিনিস – সবই পাওয়া যায় এই দুই সংস্থার প্ল্যাটফর্মে। আবার উৎসবের মরসুমের থাকে বিপুল ছাড়, ক্যাশব্যাক এবং বিশেষ অফার। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এত ছাড় দেওয়ার পরেও কিভাবে কোটি কোটি টাকা আয় করে সংস্থাগুলি? প্রতিটি জিনিস বিক্রি করেই কি তারা লাভ করে? মার্কেটপ্লেস- আমাজন ও ফ্লিপকার্ট-এর আয়ের অন্যতম প্রধান উৎস হল মার্কেটপ্লেস ব্যবস্থা। অর্থাৎ, এই সংস্থাগুলি নিজেরা সব পণ্য বিক্রি করে না। হাজার হাজার বিক্রেতা ও বিভিন্ন সংস্থা নিজেদের পণ্য এই প্ল্যাটফর্মে বিক্রির জন্য রাখেন। ধরে নেওয়া যাক, ফ্লিপকার্টে কোনও বিক্রেতা একটি ২০ হাজার টাকা দামের মোবাইল বিক্রির জন্য তালিকাভুক্ত করলেন।

কোনও গ্রাহক সেই মোবাইলটি কিনলে মূল টাকার একটি অংশ পাবে ফ্লিপকার্ট। বাকি টাকা পাবেন বিক্রেতা। অর্থাৎ, ক্রেতা ও বিক্রেতার মধ্যে কানেকশন তৈরি করে এই সংস্থাগুলি। বিজ্ঞাপন থেকে আয়- এই দুই সংস্থার আয়ের একটি বড় উৎস হল বিজ্ঞাপন। ধরুন, আপনি আমাজন বা ফ্লিপকার্টে একটি মোবাইল খুঁজছেন। সার্চ করার পর কয়েকটি পণ্য সবার উপরে দেখা যায়। সেগুলির পাশে অনেক সময় ‘স্পন্সর্ড’ লেখা থাকে। এর অর্থ, কোনও বিক্রেতা বা সংস্থা নিজের পণ্যকে বেশি মানুষের সামনে তুলে ধরতে ওই প্ল্যাটফর্মকে টাকা দিয়েছে। এমনকি বিজ্ঞাপন দেওয়া পণ্য বিক্রি না হলেও বিজ্ঞাপন থেকে আয় হতে পারে।

পণ্য ডেলিভারি বা গুদাম পরিষেবা থেকেও আয়- আমরা অনলাইনে কোনও জিনিস অর্ডার করলেই সেটি বাড়িতে পৌঁছে যায়। কিন্তু এর পিছনে রয়েছে বড় একটি ব্যবস্থা। গুদামে পণ্য রাখা, অর্ডার পাওয়ার পর প্যাকেজিং, এক জায়গা থেকে অন্য জায়গাতে পণ্য পাঠানো ও শেষ পর্যন্ত ক্রেতার হাতে পণ্য তুলে দেওয়া – প্রতি ধাপেই খরচ হয়। যেসব বিক্রেতাদের নিজের গুদাম নেই, তারা বিক্রেতার নিজের গুদাম পরিষেবা ব্যবহার করতে পারেন। এর বদলে সংস্থাগুলি নির্দিষ্ট সার্ভিস চার্জ নেয়। তবে এর মধ্যেও কি লোকসান হয় না? এর মধ্যেই আছে ব্যবসায়িক কৌশল। উৎসবের সময় এই সংস্থাগুলি বিপুল ছাড়, ক্যাশব্যাক ও ব্যাঙ্ক অফার দেয়। এর মূল উদ্দেশ্য হল আরও বেশি ক্রেতাকে নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে আসা।

একবার কোনও ক্রেতা নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মে কেনাকাটা করতে অভ্যস্ত হয়ে গেলে ভবিষ্যতেও সেখানে কেনাকাটা করার সম্ভাবনা বাড়ে। ক্রেতা বাড়লে বিক্রেতার সংখ্যা বাড়ে। পাশাপাশি বিজ্ঞাপন ও পণ্য পৌঁছে দেওয়ার পরিষেবা থেকেও আয় বাড়তে পারে। এর মধ্যে বেশ কিছু টাকা লসও হয়। এর উদাহরণ ফ্লিপকার্ট এর আর্থিক হিসাব। ২০২৫ অর্থবর্ষে ফ্লিপকার্ট ইন্টারনেট এর পরিচালন আয় ছিল ২০,৪৯৩ কোটি টাকা। এই সময় মোট ১৪৯৪ কোটি টাকার লস হয়েছিল ফ্লিপকার্টের। অর্থাৎ, শুধু পণ্য বিক্রি নয় – তার পাশাপাশি গুদাম ভাড়া, অনলাইন প্রমোশন, কমিশন ইত্যাদি থেকেও বিপুল টাকা আয় করে বড় বড় ই-কমার্স সংস্থাগুলি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗