ভোর রাতে বড় অভিযান! অসম থেকে পুশব্যাক করে বাংলাদেশে ৩৮ অনুপ্রবেশকারী
গুয়াহাটি: অসমে অবৈধ অনুপ্রবেশ রুখতে আরও (Assam Pushback)একবার কড়া ও বড়সড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। বুধবার ভোররাতে অসম পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ অভিযানে ৩৮ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে হাতেনাতে আটক করা হয় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের বাংলাদেশে ফেরত বা ‘পুশ ব্যাক’ (Deport) করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ সকালে নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে এই বড় অভিযানের কথা প্রকাশ্যে এনেছেন। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বহিষ্কার করার এই অভিযান আগামী দিনেও সমানভাবে জারি থাকবে। আরও দেখুনঃ নাশকতার ছায়া?
ভারত-মায়ানমার সীমান্তে অস্ত্র সহ গ্রেফতার মায়ানমারের নাগরিক বুধবার ভোরে এক্স হ্যান্ডেলে করা নিজের বার্তায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, “একজন বা দুজন নয়, ভোররাতে হাতেনাতে ধরা পড়া ৩৮ জন অবৈধ অনুপ্রবেশকারীকে অসম থেকে বহিষ্কার করা হয়েছে। যারা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয় নিরাপত্তাকে ধ্বংস করতে চাইছে, সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের ‘শনাক্তকরণ, নাম বাদ দেওয়া এবং বিতাড়ন’ (Detect, Delete and Deport)-এর লক্ষ্যে অসম নিরলসভাবে কাজ করে চলেছে।” প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, (Assam Pushback)গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় রাতভর নজরদারি চালানো হয়েছিল। ভোরের আলো ফোটার আগেই বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের চেষ্টার সময় ওই ৩৮ জনকে পাকড়াও করে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে অসমের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ), কাছাড়, ধুবড়ি এবং দক্ষিণ শালমারা-মানকাচর জেলার প্রায় ২৬৭.৫ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। অসম পুলিশ এবং বিএসএফ যৌথভাবে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও রাত্রীকালীন টহল জোরদার করেছে।
এর আগেও গত কয়েক সপ্তাহে পরপর বেশ কয়েকটি সফল অভিযান চালিয়েছে অসম প্রশাসন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ নভেম্বর শ্রীভূমি জেলা থেকে ২৮ জন এবং ৩০ অক্টোবর আরও ২৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করে সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়েছিল। এছাড়াও ধুবড়ির যোগমায়া ফেরিঘাট এলাকা থেকেও সম্প্রতি নদীপথে অনুপ্রবেশকারী একদল বাংলাদেশিকে গ্রেফতার করেছিল পুলিশ।দীর্ঘ আইনি প্রক্রিয়ার জটিলতা এড়িয়ে দ্রুত অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর জন্য অসম সরকার ১৯৫০ সালের ‘ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম অসম) অ্যাক্ট’ বা অসম থেকে অভিবাসী বহিষ্কার আইনকে কার্যকরভাবে প্রয়োগ করছে। এই আইনের আওতায় জেলাশাসকদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে ফরেনার্স ট্রাইব্যুনালে দীর্ঘসূত্রতা ছাড়াই প্রমাণিত অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত প্রায় ১,৬৭৯ জন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
প্রশাসনের শীর্ষ কর্তাদের মতে, দালাল চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পেরিয়ে অসম হয়ে ভারতের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে বহু অনুপ্রবেশকারী। (Assam Pushback)তবে অসম পুলিশের এই কঠোর অবস্থান এবং নিয়মিত তল্লাশি অভিযানের ফলে অনুপ্রবেশকারী ও পাচারকারীদের নেটওয়ার্কে বড়সড় ধাক্কা লেগেছে। বুধবার ভোরের এই ৩৮ জনকে ফেরত পাঠানোর ঘটনা আরও একবার স্পষ্ট করে দিল যে, সীমান্ত সুরক্ষা এবং জনবিন্যাস রক্ষার প্রশ্নে অসম সরকার বিন্দুমাত্র আপস করতে রাজি নয়।
মতামত দিন