নাগরিকত্বের আশায় দীর্ঘ লাইন! উত্তর ২৪ পরগনার জেলাশাসক দফতরে ভিড় জমালেন শত শত হিন্দু শরণার্থী
কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার (CAA )আশায় আজ বুধবার উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দফতরের সামনে ভিড় জমালেন বাংলাদেশ থেকে আগত শত শত হিন্দু শরণার্থী। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)-এর আওতায় জমা পড়া আবেদনপত্রের নথিপত্র যাচাই এবং শুনানির প্রক্রিয়ায় অংশ নিতেই সকাল থেকে জেলা প্রশাসনিক ভবনের সামনে তাঁদের এই স্বতঃস্ফূর্ত জমায়েত দেখা যায়। ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ওপার বাংলা থেকে এদেশে আশ্রয় নেওয়া এই মানুষগুলোর চোখেমুখে আজ ছিল আইনি স্বীকৃতি পাওয়ার এক নতুন স্বপ্ন ও স্বস্তির ছাপ। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত জেলাশাসক (ডিএম) এবং মহকুমাশাসকদের (এসডিও) সিএএ-র আওতায় ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত খতিয়ে দেখা ও যাচাই করার কড়া নির্দেশ দিয়েছেন। আরও দেখুনঃ শালবনিতে JSW র জমির একাংশ ফিরিয়ে নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার তাঁর সেই প্রশাসনিক তৎপরতার জেরেই উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মতো সীমান্তবর্তী জেলাগুলোতে নথিপত্র যাচাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই মতুয়া সম্প্রদায়ের পীঠস্থান ঠাকুরনগরে এক সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, রাজ্যে প্রায় আড়াই লক্ষ সিএএ আবেদন অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে, যার একটি বড় অংশই উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলার। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত যোগ্য আবেদনকারীর হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরপরই নবান্নের তরফে প্রশাসনিক পরিকাঠামো জোরদার করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আবেদনপত্র যাচাই এবং শুনানির কাজে জেলাশাসকদের সহযোগিতা করার জন্য উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় ১২ জন নবীন আইএএস (IAS) আধিকারিককে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের উদ্যোগে জেলাশাসকদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে, যাতে নথিপত্র পরীক্ষার ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি না হয়।
(CAA)আজ সকাল থেকে বারাসতে উত্তর ২৪ পরগনার জেলাশাসক দফতরের সামনে বিভিন্ন প্রান্ত থেকে আসা শরণার্থীরা নিজেদের প্রয়োজনীয় নথিপত্র ও আবেদনের রসিদ হাতে লাইনে দাঁড়িয়েছিলেন। প্রশাসনিক আধিকারিকরা ধাপে ধাপে তাঁদের কাগজপত্র খতিয়ে দেখেন এবং শুনানির প্রক্রিয়া সম্পন্ন করেন। লাইনে দাঁড়ানো একাধিক আবেদনকারী জানান, বাংলাদেশে ধর্মীয় অত্যাচারের কারণে ভিটেমাটি ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন তাঁরা। (CAA)এত বছর এদেশে বসবাস করা সত্ত্বেও স্থায়ী নাগরিকত্বের শংসাপত্র না থাকায় নানা সরকারি সুযোগ-সুবিধা এবং ভোটার তালিকায় নাম তোলা নিয়ে তাঁদের চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছিল। তবে বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে জেলাশাসক দফতর থেকেই সরাসরি যাচাই প্রক্রিয়া শুরু হওয়ায় তাঁরা ভীষণ খুশি।
আবেদনকারীদের কথায়, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রশাসনের এই সক্রিয়তা তাঁদের মনে নতুন করে আশা জাগিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী জানুয়ারি মাসে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার আগেই যাতে যোগ্য শরণার্থীরা নাগরিকত্বের শংসাপত্র পেয়ে যান, সেই লক্ষ্যেই প্রতিদিন নিয়ম করে শুনানি চালানো হচ্ছে। আজকের এই বিপুল ভিড় সামাল দিতে জেলা প্রশাসনের তরফে পর্যাপ্ত নিরাপত্তা ও সহায়তা কেন্দ্রের ব্যবস্থাও করা হয়েছিল।
মতামত দিন