ধন্যি ‘বুড়ো’র অধ্যবসায়! ৬৮ বছরে এলএলবি পাশ, আইনজীবী হওয়ার স্বপ্নপূরণ সোহরাবের
৬৮ বছর বয়সে নতুন ইনিংস। ৮২.৮৩ শতাংশ নম্বর নিয়ে এলএলবি পাস করলেন এক বৃদ্ধ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা সোহরাব হোসেন। দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষ করে ২০২১ সালে অবসর নেন তিনি। কিন্তু মনের মধ্যে লালিত একটি স্বপ্ন তখনও অপূর্ণ ছিল। সেই স্বপ্ন পূরণ করতেই ৬২ বছর বয়সে ফের ছাত্রজীবনে ফিরে যান। আর ৬৮ বছর বয়সে এসে এলএলবি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেন সোহরাব। বোঝালেন, স্বপ্নপূরণের জন্য বয়স কোনও বাধাই নয়। ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত সুরেন্দ্রনাথ কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন সোহরাব হোসেন।
এরপর ১৯৮৫ সালে স্বরূপনগর ব্লকের বিথারী কে পি হাই স্কুলে সহশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু। শিক্ষকতার পাশাপাশি পড়াশোনার ধারাও বজায় রেখেছিলেন। দূরশিক্ষার মাধ্যমে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর। ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত সুরেন্দ্রনাথ কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৫ সালে স্বরূপনগর ব্লকের বিথারী কে পি হাই স্কুলে সহশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু। শিক্ষকতার পাশাপাশি পড়াশোনার ধারাও বজায় রেখেছিলেন। দূরশিক্ষার মাধ্যমে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ৩৫ বছরের শিক্ষকতা জীবনে সোহরাব ১৩ বছর বাদুড়িয়ার মাদ্রাসা হাজের আলি স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব সামলেছেন।
সোহরাব হোসেনের নজরকাড়া সাফল্য, নিজস্ব ছবি সাহিত্যচর্চা, পত্রিকা সম্পাদনা এবং লেখালেখির পাশাপাশি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছেন সোহরাব। তবে এত কিছুর মধ্যেও আইন নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তাঁকে তাড়া করে বেড়াত। সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে ২০২৩ সালে কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্সে ভর্তি হন। বয়সের বাধা, নতুন প্রজন্মের সঙ্গে একই ক্লাসে বসে পড়াশোনা এবং দীর্ঘদিন পর পরীক্ষার প্রস্তুতি – কোনও কিছুই তাঁর লক্ষ্যে পৌঁছনোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বর্তমানে বারাসত জেলা আদালতে নিয়মিত আইনজীবী হিসাবে প্র্যাকটিস করছেন। আইন নিয়ে স্নাতকোত্তর পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আইন বিষয়ে গবেষণা করার ইচ্ছাও রয়েছে তাঁর। সোহরাব বলেন, ‘‘শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। তাই সরকারি নিয়মে ৬০ বছর বয়সে অবসর নিতে হলেও শেখা ও শেখানোর কোনও অবসর হয় না।” বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ছিলেন শ্রেণিকক্ষের প্রবীণতম পড়ুয়াদের একজন।
তাঁর শিক্ষকরা বয়সে অনেকটাই ছোট হলেও পড়াশোনার সূত্রে তাঁদের মধ্যে গড়ে উঠেছিল সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। সোহরাব বলেন, ‘‘শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। তাই সরকারি নিয়মে ৬০ বছর বয়সে অবসর নিতে হলেও শেখা ও শেখানোর কোনও অবসর হয় না।” বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ছিলেন শ্রেণিকক্ষের প্রবীণতম পড়ুয়াদের একজন। তাঁর শিক্ষকরা বয়সে অনেকটাই ছোট হলেও পড়াশোনার সূত্রে তাঁদের মধ্যে গড়ে উঠেছিল সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। বয়স যে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনও বাধা নয়, সেই অভিজ্ঞতাই তাঁকে আরও উৎসাহিত করেছে। ৬৮ বছর বয়সে আইনজীবী হিসেবে পথচলা শুরু করলেও থেমে থাকার ইচ্ছা নেই সোহরাব হোসেনের। কবি সুনির্মল বসুর ভাবনাকে সঙ্গী করে জীবনের শেষ দিন পর্যন্ত ‘সবার আমি ছাত্র’ হয়েই বেঁচে থাকতে চান।
মতামত দিন