অ্যাপেলে বিভ্রাট, ব্যবহার করা যাচ্ছে না আইক্লাউড, অ্যাপ স্টোর ও অ্যাপল পে! সাইবার হামলা?
ব্যবহার করা যাচ্ছিল না আইক্লাউড, অ্যাপ স্টোর এমনকী অ্যাপল পে! স্বাভাবিকভাবেই প্রবল সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এরপরই চাউর হয়ে যায় সাইবার হানার তত্ত্ব। যদিও ইতিমধ্যেই সংস্থার তরফে জানানো হয়েছে, আতঙ্কের কোনও কারণ নেই, অভ্যন্তরীণ সফ্টওয়্যার আপডেটের কারণেই এই সমস্যা। একটা সময়ে অ্যাপেল ছিল আভিজাত্যের প্রতীক।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কৌলিন্য হারিয়েছে সংস্থা। এখন হাতে হাতে অ্যাপেল ডিভাইস। মঙ্গলবার আমেরিকার ব্যবহারকারীরা সেখানকার সময় অনুযায়ী ১১ টা বেজে ৪০ মিনিট নাগাদ প্রথম সমস্যার মুখোমুখি হন। আইক্লাউড, অ্যাপ স্টোর এমনকী অ্যাপল পে-ও ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। ক্রমশ সমস্যা চরমে ওঠে।
বহু ব্যবহারকারীর অ্যাপ স্টোর লগ আউট হয়ে যায়। পরবর্তীকালে লগ ইন করতে গেলে ভেরিফিকেশনে সমস্যা হয়। ফলে শুধু ব্যক্তিবিশেষ নয়, সংস্থাগুলোও প্রবল সমস্যায় পড়ে। এ প্রসঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ সফ্টওয়্যার আপডেটের কারণেই এই সমস্যা। ইতিমধ্যেই পরিষেবার প্রায় পুরোটাই স্বাভাবিক হয়ে গিয়েছে।
অ্যাপেলের তরফে সাফ জানানো হয়েছে, এখানে সাইবার হানার কোনও বিষয়ই নেই। অ্যাপ্লের এক মুখপাত্র বলেন, ‘‘আমরা বাকি সিস্টেমগুলি যত দ্রুত সম্ভব সচল করার জন্য কাজ করছি।’’ উল্লেখ্য, এর আগে মাইক্রোসফ্টের বিশ্বব্যাপী বিভ্রাট হয়েছিল। যদিও সেবারও সংস্থা জানিয়েছিল, এরসঙ্গে সাইবার হানার কোনও সম্পর্ক নেই। NOW: APPLE services are now suffering an OUTAGE, including Apple PAY, users report iCloud and the App Store are also impacted Users say they’re being signed out of iCloud on iPhone and Mac without warning and can’t sign back in Apple’s own status page still shows nearly EVERYTHING AVAILABLE, and the company has yet to acknowledge the broader disruption Just another addition to the FLURRY of outages in recent days — Eric Daugherty (@EricLDaugh) November 17, 2026
মতামত দিন