মহাখালী সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭টি ইউনিট
ঢাকা: রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তালহা বিন জসিম।
আগুন থেকে সৃষ্টি ধোঁয়া। তিনি বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বারিধারা ফায়ার স্টেশন থেকে ২টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ২টিসহ মোট ৭টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিস। তালহা বিন জসিম বলেন, আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। The post মহাখালী সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭টি ইউনিট first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
মতামত দিন