West bengal News Live: মণ্ডপ ভেঙে যাওয়ার ঘোষণা কে করেছিলেন? চোরবাগান-কাণ্ডে ভয়েস স্যাম্পল সংগ্রহ

ABVP-র বক্তব্য, যাঁরা স্বামীজিকে অপমান করে এই কলেজস্ট্রিটের মাটিতে, তাঁদের কোনও বইয়ের স্টল দিতে দেব না। গতকাল থেকে বইয়ের স্টল বসানো নিয়ে তপ্ত রয়েছে বইপাড়া। প্রতি বছরের মতো এইবার বইয়ের স্টল ফুটপা

ABVP-র বক্তব্য, যাঁরা স্বামীজিকে অপমান করে এই কলেজস্ট্রিটের মাটিতে, তাঁদের কোনও বইয়ের স্টল দিতে দেব না। গতকাল থেকে বইয়ের স্টল বসানো নিয়ে তপ্ত রয়েছে বইপাড়া। প্রতি বছরের মতো এইবার বইয়ের স্টল ফুটপাথের উপর বসিয়েছিল SFI। প্রথমে পুলিশ ‘না’ বললেও অনুমতি দেয় তাদের। এরপর আজ SFI-এর পাল্টা বইয়ের স্টল তৈরি করতে যায় ABVP। কিন্তু তাদের কাছে বইয়ের স্টল বসানোর অনুমতি না থাকায় পুলিশ ওঠাতে গেলেই অশান্তি শুরু হয়। এরপর মুখোমুখি SFI ও ABVP-র সদস্যরা। বুকস্টলের দাবিতে ধরনায় বসে তারা।

নয়া দিল্লি: কুলগামে লুকিয়ে থাকা লস্কর জঙ্গি লতিফ ভাটকে খতম করল যৌথ বাহিনী। বুধবার সকাল থেকেই শুরু হয় সেনা জঙ্গির গুলির লড়াই। যৌথ বাহিনী আগেই ভিডিয়ো কল করে নির্দেশ দিয়েছিল,যাতে লতিফ আত্মসমর্পণ করে। কিন্তু সে কথা কানে তোলেনি। শেষে যা হওয়ার ছিল সেইটাই হল। মসজিদে গিয়ে লুকিয়ে থাকার পরও হল না লাভ। গুলির লড়াইয়ে খতম লস্কর-ই-তৈবার কমান্ডর লতিফ ভাট। বিস্তারিত পড়ুন: Indian Army News: ‘বলেছিলাম, তোমার পুরো জীবন পড়ে আছে’,বাহিনীর আত্মসমর্পণের কথা কানে না তুলে লুকিয়ে ছিল মসজিদে, গুলিতে ঝাঁঝরা জঙ্গি লতিফ বাঁকুড়া: দেবর্ষি নারদকে মূলত স্বর্গ ও মর্ত্যের বার্তা বাহক হিসেবেই সকলে চেনেন।

কিন্তু বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে খোদ নারদ মুনিকেই পুজো করার এক অভিনব বিশ্বাস গড়ে উঠেছে বাঁকুড়ার পশ্চিম রতনপুর গ্রামে। দেবলোকে খবর পৌঁছে গ্রামের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন নারদ—এই অটুট বিশ্বাসেই আজ থেকে প্রায় ১৩ বছর আগে এই অঞ্চলে শুরু হয়েছিল নারদের পুজো। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সেই বিশ্বাস যেমন গাঢ় হয়েছে, তেমনই ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এই পুজোর পরিধি ও জাঁকজমক। ছোট আকারে শুরু হওয়া এই নারদ পুজো আজ পশ্চিম রতনপুর গ্রামের গণ্ডি ছাড়িয়ে গোটা এলাকার পাঁচ দিনব্যাপী এক প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বিস্তারিত পড়ুন: Bankura: দেবলোকে চাকরির খবর পৌঁছে দেবেন তিনিই, বিশ্বাস করেন ওঁরা, হাতেনাতে মিলেছে ফলও! ১৩ বছর ধরে চলা এই দেবর্ষির মাহাত্ম্য ছড়িয়েছে গোটা বাংলায় জলপাইগুড়ি: রক্ত অদল-বদল হয়েছিল বল অভিযোগ। তারপর থেকে ধীরে-ধীরে অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষমেশ মৃত্যু হল জলপাইগুড়ির বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মার।

বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দু’বার ডাইলেসিস হওয়ার পরেও অবস্থার অবনতি হয়েছিল বলে দাবি পরিবারের। এরপর শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। আজ সকালে মৃত্যু হল বীরেন্দ্রনাথের। ঘটনায় হাসপাতালের চারজনকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗