‘ডিয়ার নাইনটিজ’, টিভির পর্দায় কোয়েল মল্লিকের নয়া ইনিংস, নিন্দুকদের উদ্দেশে কী বললেন নায়িকা?

পুজোর পরেই চমকদার খবর, কোয়েল মল্লিক টেলিভিশনে আসছেন। যিনি কোনওদিন ফিকশন শো করেননি। কীসের জন্য এই সময় টিভিতে আসা? – এটা ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। আসলে পুরো সিরিয়াল জুড়ে আমার ‘ডিয়ার নাইনটিজ’

পুজোর পরেই চমকদার খবর, কোয়েল মল্লিক টেলিভিশনে আসছেন। যিনি কোনওদিন ফিকশন শো করেননি। কীসের জন্য এই সময় টিভিতে আসা? – এটা ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। আসলে পুরো সিরিয়াল জুড়ে আমার ‘ডিয়ার নাইনটিজ’- এর কনসেপ্টটা আমাকে ভীষণ ফ্যাসিনেট করেছিল, ভীষণ এক্সাইট করেছিল। কারণ, নব্বই সাল ছোট বয়সের প্রেম, ভালোবাসা, আনন্দ আর টাইম ট্রানজিস্টরের সময়, মিসড কলের সময় বা ক্যাসেটে আমাদের রোমান্টিক গানের কম্পাইলেশনের সময়। যেগুলো হয়তো এই জেনারেশন জানতেও পারবে না। সব মিলিয়ে এই শো আমাকে দারুণ ফ্যাসিনেট করেছিল। এখানে আমার চরিত্রটা বই লেখে এবং তার নিজের ছোট বয়সের জার্নিটা আবার ফিরে দেখছে। আর সেখান থেকে শুরু হয় ‘ডিয়ার নাইনটিজ’-এর পুরো গল্পটা। যেখানে আমার ছোট বয়স আর আমার প্রেম এবং সেটা নিয়ে তারপরে কী হল পরে জানা যাবে। যতদূর মনে পড়ছে আপনি এর আগে ‘ঝলক দিখলা যা’ বা ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসাবে ছিলেন। ‘কথা ও কাহিনি’-ও করেছিলেন। সেগুলো বাংলার জনপ্রিয় চ্যানেলে। অপেক্ষাকৃতভাবে কম নামী চ্যানেল ‘সোনি আট’। তাও রাজি হলেন? – এই জন্যই রাজি হলাম কারণ ‘সোনি আট’ চ্যানেলের প্রথম বাংলায় আসা ফিকশন নিয়ে। ওদের প্রথম প্রজেক্টের অংশ আমি। যেটা সবসময় স্পেশাল হয়ে থাকবে। আর এটা ‘সুরিন্দর ফিল্মস’-এর প্রোডাকশন। আমরা হিন্দিতে সোনি-র কাজ প্রচুর দেখেছি। কিন্তু ওদের বাংলায় আসাটা নিঃসন্দেহে এক্সাইটিং। প্রেম করার সুযোগ তখন পেতাম না কারণ, ল্যান্ড ফোনটা দাদুর টিভির ঘরে থাকত।

তখন তো আজকের মতো…। নাইনটিজ মানে হাতে লেখা চিঠি, টেলিফোন বুথ, মোবাইল আমাদের হাতে ছিল না বলা চলে। এই কাজটা করতে গিয়ে সেই সময়ের প্রেমের দিনগুলো মনে পড়েছে? – (জোরে হাসি) একদম মনে পড়েছে। সংলাপে রয়েছে– তোমরা তো বুঝতে পারবে না, সেই সরু সরু প্লাস্টিকে রঙিন পেপসি খাওয়ার দিন। দুপুরে মায়েরা যখন ঘুম পাড়ানোর চেষ্টা করত আমরা ‘চু কিত কিত’ খেলতাম, কাবাডি খেলতাম। এই সব জিনিস তো এখনকার বাচ্চারা পারবে কিনা জানি না। এখন ভিডিও খেলার যুগ। কোয়েল মল্লিক, ফাইল ছবি বাড়ির ল্যান্ডলাইনে প্রেম করেছেন তখন? – প্রেম করার সুযোগ তখন পেতাম না কারণ, ল্যান্ড ফোনটা দাদুর টিভির ঘরে থাকত। তখন তো আজকের মতো চারিদিকে ফোন ছিল না। আর দাদুর ঘরে ফোনটা বাজত। তাই ওখানে কোনও চান্স ছিল না। পরবর্তীতে মল্লিক বাড়ি থেকে টালিগঞ্জে যখন আসি, তখন বাবার বেডরুমে ল্যান্ডফোন রাখা হল। অতএব সব সম্ভাবনা শুরুতেই শেষ। নিন্দুকেরা যখন আমাকে নিয়ে কথা বলেন, তার মানে ভালোবাসে। যদি না-ই ভাবতেন এই সময়টা দিতেন না। ‘স্বার্থপর’-এর মতো ছবি আপনাকে নবজন্ম দিয়েছিল বলা যায়, তারপর মিতিন-ফিল্ম এল। এমন সময়ে আবার টিভি-তে আসছেন কেন? – টেলিভিশন সম্পর্কে আমার অত্যন্ত শ্রদ্ধা আছে। প্রধান কারণ হল– ছোট থেকে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা থেকেই বলছি কত মানুষের একাকীত্বের সঙ্গী টিভি। তারা নিজের জীবন খুঁজে পায় টিভিতে। টেলিভিশনের নিজস্ব চার্ম আছে, যার সঙ্গে সিনেমার তুলনা চলে না।

সিনেমা আলাদা বিষয়। এক্সট্রা এফর্ট নিয়ে তোমাকে সিনেমা হল-এ যেতে হবে। বড়পর্দার অন্য উত্তেজনা রয়েছে। টেলিভিশনের অনেক অভিনেতাদের জানি, বাড়ির লোকেরা তাদের আসল নামে নয়, চরিত্রের নামে চেনে, ভালোবাসে। বাড়ির সদস্য হয়ে যায় সেই অভিনেতা বা অভিনেত্রী। ওটিটি-র কারণে টেলিভিশনও এই মুহূর্তে চাপে মনে হয়। আপনাকে কি দারুণ লোভনীয় অর্থকারী অফার দিয়েছে ‘সোনি আট’? – (জোরে হাসি) এটাই উত্তর! নিজের বর যখন প্রোডিউস করছে ওইখানে নিশ্চয়ই একটা ব্যাপার আছে! যাইহোক শুধুমাত্র এই বিষয়টা নয়। শুধু টাকা নয়, চরিত্রটা আমাকে ভীষণ কনভিন্স করেছে। আমি স্কুল লাইফে জীবনে প্রেম করতে পারিনি। সেটা আমি চরিত্রের ছোট বয়সের মধ্যে দিয়ে করতে পারছি। এখন এই উত্তেজনা আলাদা। আর এইটা ২৩ নভেম্বর ‘সোনি আট’ টেলিভিশনের পাশাপাশি ‘সোনি লিভ’-ওটিটি-তেও আসবে। টিভির পর্দায় কোয়েল মল্লিকের নয়া ইনিংস, আপনার নিন্দুকেরা যদি বলে, কোয়েলকে ঘিরে সাম্প্রতিক কালে এত বিতর্ক হয়েছে, তার থেকে নজর সরিয়ে দেওয়ার জন্য আপনি এইসব চমকদার সিদ্ধান্ত নিচ্ছেন? – (হাসি) এই আইডিয়া কিন্তু ভালো। ওটা আমার মাথায় আসেনি। নিন্দুকেরা যখন আমাকে নিয়ে কথা বলেন, তার মানে ভালোবাসে। যদি না-ই ভাবতেন এই সময়টা দিতেন না। সেটাই বড় ব্যাপার। আমার কাছে পলিটিক্স মানে– ইট ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম, যেখানে মানুষের সেবা করতে পারি,…। আপনি একজন শিল্পী।

ক্রিয়েটিভ জগতের মানুষ যদি সক্রিয় রাজনীতিতে চলে আসেন, দলীয় রাজনীতিতে চলে আসেন দর্শকের মধ্যে ভাগ হয়ে যায়। এটা আপনাকে আহত করছে না? – একটা কথা প্রথম থেকেই বলেছিলাম– সার্ভিং দ্য পিপল-ই আমার প্রধান লক্ষ্য। রাজনীতিকে অনেকে অনেকরকম ভাবে ডিফাইন করতে পারে। কিন্তু আমার কাছে পলিটিক্স মানে– ইট ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম, যেখানে মানুষের সেবা করতে পারি, কাজ করতে পারি। যেটা ব্যক্তি মানুষ হিসেবে যতটুকু পারি, তার চেয়ে অনেকটা বিস্তৃত পরিসরে করতে পারব এক্ষেত্রে। এটুকুই বলব। সার্ভিং দ্য পিপল-ই আমার প্রধান লক্ষ্য: কোয়েল মল্লিক, ফাইল ছবি একজন শিল্পী সক্রিয় রাজনীতিতে এলে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে। কারণ, দলবদলের মতো বিষয়ও এর সঙ্গে জড়িয়ে। – না, কোনও কিছুতেই ডিস্টার্ব হই না। যেটা বললাম– মাই আলটিমেট গোল ইজ সার্ভিং দ্য পিপল। রাজ্য সভার প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনও চাপ কাজ করেছে? – নেক্সট কোয়েশ্চেন, প্লিজ। এতকিছু সামলাচ্ছেন কী করে, টিভি-র শুটিং, রাজনীতি, বাড়ি। – ‘ডিয়ার নাইনটিজ’ কয়েকদিনের শুটিং ছিল, হয়ে গেছে। ইট ইজ মোর লাইক অ্যাপিয়ারেন্স। দর্শক আমাকে চার-পাঁচটা পর্বে দেখতে পাবে। আর সিনেমা? দুটো ছবির শুটিং শেষ হয়ে আছে। অন্নপূর্ণা বসুর ‘স্পর্ধা’ আর ‘জননী’, পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায়। (সাক্ষাৎকারের শুরুতেই অনুরোধ ছিল রাজনৈতিক প্রশ্ন বাদ রাখার জন্য)

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗