ভাঙ্গায় আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন আওয়ামী লীগের নেতা

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাজু মোল্লা (৩০) ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক।ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়েও ভাঙচুর চালান তারা।এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামের এক ব্যক্তিকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হয়।

পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি মারা গেছেন।নিহতের চাচা লিয়াকত মোল্লা বলেন, ‘আমার ভাতিজা রাজু মোল্লাকে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল বলেন, ‘আমাদের উপজেলার কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে মেরে ফেলেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী হামলা করেছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’এদিকে কৃষক দল নেতা নিহত হওয়ার ঘটনার পর উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এইচএসএস

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সময়ের কণ্ঠস্বর ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗