র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত : ২০:২৮, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৩, ১৪ নভেম্বর ২০২৬

প্রকাশিত : ২০:২৮, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৩, ১৪ নভেম্বর ২০২৬

প্রকাশিত : ২০:২৮, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৩, ১৪ নভেম্বর ২০২৬। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত ২৬ শিক্ষার্থীর মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন রয়েছেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ১৫ শিক্ষার্থী হলেন—শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান।

তাঁদের প্রত্যেককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও অর্থ দাবির ঘটনায় বিভাগের আরও নয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় বিভাগের আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। এদিকে, যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্সের দুই সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে দীর্ঘ সময় আটকে রাখা, মানসিক নির্যাতন, অপমানজনক কাজ করতে বাধ্য করা এবং গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে বসিয়ে রাখার অভিযোগ ওঠে বহিষ্কৃতদের বিরুদ্ধে। এ ছাড়া এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা। এসব ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন।

পরে বিভাগীয় তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিল্যান্স কমিটির সভায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ২৭৫তম সিন্ডিকেট সভায় অভিযুক্ত ১৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে সিনিয়রদের ‘ম্যানার শেখানোর’ নামে শ্রেণিকক্ষে হস্তক্ষেপ, মেসেঞ্জার গ্রুপ থেকে বাদ দিয়ে একাডেমিক তথ্য থেকে বঞ্চিত করা, ২৫ হাজার টাকা দাবি এবং মারধরের অভিযোগ ওঠে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় তদন্ত শেষে র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কার ও সতর্ক করার সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, আর্থিক সুবিধা আদায়, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হোটেল বুকিং এবং গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ করেন এক ছাত্রী।

এ অভিযোগ তদন্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ২৭৫তম সিন্ডিকেট সভায় জিহাদুল করিমকে দুই সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো চিঠি আকারে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইবি প্রেসক্লাবের নিন্দা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জবিসাকের নিন্দা ও প্রতিবাদ। জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি কামরুল,সম্পাদক আলমগীর।

বশেমুরবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মের অভিযোগে নোটিশ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ । আজ থেকে এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু।

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার। এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলা। উত্তরায় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ৩৯ উদ্ভাবনী প্রকল্প।

ঢাকার দুই সিটিতে সাড়ে ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ পাচ্ছে: প্রতিমন্ত্রী। শ্রমিকরা কাজ না করলে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত বিজিএমইএ’র। চার ফ্লাইট দিয়ে শাহজালালের তৃতীয় টার্মিনাল কার্যক্রম শুরু হচ্ছে: বিমানমন্ত্রী।

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি: সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতে দম্পতি গ্রেপ্তার। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা। পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত।

মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প। মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে। সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল।

গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা। ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার।

বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল।

বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার। শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক। স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের।

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর। তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য। মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো।

সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের। সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী।

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা। প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন। বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস।

পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক । কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ।

ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার। ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’। দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি।

নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: 21tv ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗