জলবায়ু সহনশীল কৃষি ও টেকসই উন্নয়নে গাকৃবিতে ইফাদের আন্তর্জাতিক সেমিনার

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, কৃষি ও প্রতিবেশ ব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু বিনিয়োগকে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে রূপান্তরের কৌশল ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, কৃষি ও প্রতিবেশ ব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু বিনিয়োগকে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে রূপান্তরের কৌশল ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘From Climate Investment to Sustained Resilience: Lessons from IFAD Experience’ শীর্ষক এক আন্তর্জাতিক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সম্মেলন কক্ষে গাকৃবি ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ইন্ডিপেনডেন্ট অফিস অব ইভ্যালুয়েশন (আইওই)-এর যৌথ সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.

জাহিদুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। আন্তর্জাতিক এ সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন আইওই-ইফাদের পরিচালক ড. ইন্দ্রান নাইডু এবং একই প্রতিষ্ঠানের সেকশন প্রধান ড. কুয়েসি ম্যাক্সিমিন কোজো। এ ছাড়া উপস্থিত ছিলেন ইফাদের বাংলাদেশ, এশিয়া ও প্যাসিফিক বিভাগের কান্ট্রি ডিরেক্টর ও রিপ্রেজেন্টেটিভ ড.

আর. ভ্যালান্টাইন আচানচো, গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, প্রক্টর এবং পিএইচডি শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। তিনি একই সঙ্গে আইওই-ইফাদের মূল্যায়ন দলের জিআইএস কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়।

পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও অবকাঠামোগত অগ্রযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেমিনারের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সক্ষমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষি গবেষণার ভূমিকা এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা দেন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। আলোচনায় ড. কুয়েসি ম্যাক্সিমিন কোজো জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং তা মোকাবিলায় আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে আটটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক তুলে ধরেন। তাঁর আলোচনায় জলবায়ু পরিবর্তনের বাস্তবতা অনুধাবন, প্রতিবেশ ব্যবস্থার সহনশীলতা, জলবায়ু অঙ্গীকারকে কার্যকর উদ্যোগে রূপান্তর, জলবায়ু সহনশীল সমাধান উদ্ভাবন এবং নীতিনির্ধারণী সিদ্ধান্তের সঙ্গে বাস্তব কর্মপরিকল্পনার সংযোগ স্থাপনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗