আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান আইজেনকটের
প্রকাশিত : ১৬:৩৯, ১৪ নভেম্বর ২০২৬ ইসরাইলের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট লেখেন, ‘ইসরাইলের আরব নাগরিকরা দেশটির ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।’
তিনি আরও বলেন, ‘তাদের প্রান্তিক করে রাখা এবং সামগ্রিকভাবে হেয় করার চেষ্টা নাগরিক দায়িত্ববোধের নীতির গুরুতর লঙ্ঘন। এটি ইসরাইলের স্বাধীনতার ঘোষণাপত্র এবং একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেসব মূল্যবোধ নিয়ে আমরা গর্ব করি, সেগুলোর অবমাননা।’ ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার পর আরব দলগুলোর নেতারা হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন বলে নেতানিয়াহু ও তার মিত্ররা বারবার সমালোচনা করেছেন। তবে আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছেন। হামলায় ইসরাইলি আরবরাও নিহত হন। তারা হলেন ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি তারা।
আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগও বারবার তুলেছেন নেতানিয়াহু। তবে নির্বাচনী কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করেছে। এ সপ্তাহে নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু আক্ষেপ করে বলেন, আরব দলগুলোর এই দুটি জোট ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। যদিও রা’আমের নেতা মানসুর আব্বাস অতীতে ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। নেতানিয়াহু আরও দাবি করেন, দল দুটি হয় একটি ‘ইসলামি রাষ্ট্র’ অথবা একটি ‘জাতীয়তাবাদী ফিলিস্তিনি রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায়।
একই অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আনুগত্যের শপথ নেওয়ার সময় জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনকে উদ্দেশ করে অভিযোগ করেন, জাবারিন ‘হামাসের প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন।’ আইজেনকট বলেন, ‘আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতভেদ থাকা সম্পূর্ণ বৈধ। তাদের কারও কারও কর্মকাণ্ডের তীব্র বিরোধিতাও করা যেতে পারে। কিন্তু একটি গোটা জনগোষ্ঠীকে হেয় করা বৈধ বা গ্রহণযোগ্য নয়। আমি তা হতে দেব না।’ রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার পরামর্শ অনুষ্ঠিত হয়। ওই পরামর্শে আরব দল দু’টিসহ অধিকাংশ রাজনৈতিক দল আইজেনকটকে প্রধানমন্ত্রী করার পক্ষে মত দেয়।
তবে আইজেনকটের ডানপন্থী মিত্রদের একজন আভিগদর লিবারম্যান জানান, ইসরাইলি আরবরা সরকারে অংশ নিলে তিনি জোট থেকে সরে দাঁড়াবেন। ২৮ দিনের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে আইজেনকট আরও ১৪ দিন সময় চেয়ে নিতে পারবেন। এরপরও ব্যর্থ হলে সরকার গঠনের দায়িত্ব অন্য কোনো আইনপ্রণেতার হাতে যাবে। সে ক্ষেত্রে সবচেয়ে সম্ভাব্য ব্যক্তি হলেন নেতানিয়াহু। গত মাসের নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দু’টি দল রা’আম ও জয়েন্ট লিস্ট সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে প্রায় এক-ষষ্ঠাংশ আসন পেয়ে দল দুটি সরকার গঠনের প্রচেষ্টায় আইজেনকটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
করোনা মোকাবেলায় ধনীদের উপর বাড়তি কর আরোপ আর্জেন্টিনার অভিষেক অনুষ্ঠানে ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন বাইডেন ব্রিজ থেকে ছিটকে পড়ল পিকনিক বাস, নিহত ১৬
যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড: একদিনেই আক্রান্ত সোয়া ২ লাখ পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট, অতঃপর... কোভ্যাক্সিন নেওয়ার পর করোনায় আক্রান্ত ভারতের মন্ত্রী
আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান আইজেনকটের শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী এবার সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোল বোমা হামলা, পুলিশের দাবি শর্টসার্কিট
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
স্মৃতির টানে, বন্ধুত্বের বন্ধনে—ঢাবির ‘বান্ধব’র পুনর্মিলনী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’ দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল
মতামত দিন