পিরোজপুরে এনসিপির মানববন্ধন

হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির মানববন্ধন। ছবি: আমার দেশএনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিসংযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে। শনিবার বেল...

হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির মানববন্ধন। ছবি: আমার দেশএনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিসংযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় স্থানীয় পুরোনো কালেক্টরেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে এনসিপি পিরোজপুর জেলা ও সহযোগী সংগঠন। এমপি নুসরাতের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে ১০ নভেম্বর দুর্বৃত্তদের অগ্নিসংযোগ এবং ঢাবি ছাত্রশক্তির আহ্বায়ক মো. হাসিবুলের ওপর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনকালে বক্তারা বলেন, একজন মহিলা এমপির বাড়িতে অগ্নিসংযোগ এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ। ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময়ে বক্তব্য দেন জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্না, যুগ্ম সদস্য সচিব কামাল হোসেন, পিরোজপুর পৌর এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম নাইম, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ শিকদার প্রমুখ। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗