আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ

আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে উল্লেখ করে এখনকার লড়াইটি সরাসরি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহ

আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে উল্লেখ করে এখনকার লড়াইটি সরাসরি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারত আওয়ামী লীগ ও তার দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সোমবার বর্তমান সরকারের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি একটি ভূ-রাজনৈতিক জায়গায় চলে গেছে। আমাদের স্পষ্টভাবে মনে রাখতে হবে, এখনকার লড়াইটা আওয়ামী লীগের সাথে কোনো লড়াই না—আওয়ামী লীগকে আমরা ৫ আগস্টই পরাজিত করেছি। এই লড়াইটা এখন ভারতীয় আধিপত্যবাদের সাথে লড়াই। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে এনসিপির আহ্বায়ক জানান, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস-অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। জবাবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণেই আজকের এই সংকট তৈরি হয়েছে। জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রধান এজেন্ডা হিসেবে রাখতে হবে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়েছে: • সংবিধান সংশোধন কমিটি বাতিল: একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে উল্লেখ করে তা অবিলম্বে বাতিল করে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা। • বিচার ত্বরান্বিত করা: ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধি এবং জেলা পর্যায়ে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও চার্জশিট দ্রুত সম্পন্ন করে জুলাই ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত করা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗