বচসা থেকে হাতাহাতি, ই-সিগারেট ব্যবহারের অভিযোগ, ফের বিতর্কে দিলজিতের কনসার্ট
বচসা থেকে হাতাহাতি, ই-সিগারেট ব্যবহারের অভিযোগ, ফের বিতর্কে দিলজিতের কনসার্ট বিতর্ক আর দিলজিতের কনসার্ট যেন একে অপরের সমার্থক। কনসার্ট বন্ধের চেষ্টা, গানের ক্ষেত্রে বিধিনিষেধ, হুমকি সত্ত্বেও বুক চিতিয়ে মঞ্চে পারফর্ম করছেন। এর মাঝেই ফের নতুন বিতর্ক। আহমেদাবাদের কনসার্ট থেকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে, কনসার্টে উপস্থিত কয়েকজন তরুণের মধ্যে হাতহাতি হচ্ছে। এখানেই শেষ নয়, এক ব্যক্তিকে ই-সিগারেট ব্যবহার করতেও দেখা গিয়েছে বলে অভিযোগ। ২১ নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সঙ্গীত পরিবেশন করছিলেন দিলজিৎ।
এক বিদেশিনী অনুরাগীর তাঁকে চুমু খাওয়া, এক মহিলা ভক্তকে আজীবন বিনামূল্যে কনসার্ট দেখার সুযোগ করে দেওয়ার বিষয়গুলো নিয়ে চর্চার মাঝেই ‘কেলেঙ্কারি’! সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন তরুণ প্রথমে একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। একে অপরকে ধাক্কা দেওয়া, এমনকী লাথি মারতেও দেখা যায়। দিলজিৎ দোসাঞ্ঝ আশেপাশে উপস্থিত দর্শক প্রথমে ঘটনাটি দেখলেও এড়িয়ে যান। পরে কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি। বচসা-হাতাহাতির থেকেও বিরাট আকার ধারণ করেছে নিষেধাজ্ঞা সত্ত্বেও কনসার্টে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কনসার্ট চলাকালীন আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তির ই-সিগারেট কার্যত দৃশ্যমান। একটি ডিভাইস মুখে নিয়ে ধোঁয়া ওড়ানোর ভিডিওতেই দানা বেঁধেছে বিতর্ক! আয়োজকদের তরফে স্টেডিয়ামের ভিতরে একাধিক জিনিস নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলেই খবর। তার মাঝে কীভাবে এমন ঘটনা ঘটল?
উঠছে প্রশ্ন। কনসার্টে উপস্থিত কিছু দর্শক নানা অসুবিধার সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগ। નરેન્દ્ર મોદી સ્ટેડિયમમાં દિલજીતના કોન્સર્ટ દરમિયાન યુવકો વચ્ચે છૂટા હાથની મારામારી @AhmedabadPolice @GCAMotera @diljitdosanjh #ahmedabad #DiljitConcert https://t.co/kDDGYcyt7H — journalist Anand Modi (@anandmo88833039) November 22, 2026 রিপোর্ট অনুযায়ী, স্টেডিয়ামের ভিতরে সিগারেট, ই-সিগারেট, লাইটার, তামাকজাত দ্রব্য এবং মাদক নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। পাশাপাশি খাবার ও পানীয়, কাচ ও ধাতুর বোতল, ক্যান, ব্যানার, পতাকা, পোস্টার এবং কম্বল নিয়েও প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলে জানা গিয়েছে। আরও বেশ কিছু জিনিসে নিষেধাজ্ঞা ছিল বলে সূত্রের খবর। নিজের কনসার্ট ঘিরে তৈরি হওয়া নতুন বিতর্কে দিলজতের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মতামত দিন