Electricity Bill: জানুয়ারি থেকে ইলেকট্রিক বিলে বদল, দীর্ঘদিনের দাবি মেনে বড় ঘোষণা শুভেন্দুর

কলকাতা: ইলেকট্রিক বিলের নিয়মে বদল আনার কথা আগেও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভায় দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন তিনি। আর এবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল বড় সি

কলকাতা: ইলেকট্রিক বিলের নিয়মে বদল আনার কথা আগেও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভায় দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন তিনি। আর এবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল বড় সিদ্ধান্ত। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই বদলে যাবে নিয়ম। সোমবার নবান্নে ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক।

সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি জানিয়েছেন, এবার থেকে রাজ্য বিদ্যুৎ পর্ষদের আওতাধীন গ্রাহকরা আর ত্রৈমাসিক বিল পাবেন না। বিল আসবে মাসে মাসে। এর আগে গত জুলাই মাসে বিধানসভা থেকে এ কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন যে স্মার্ট মিটার বাধ্যতামূলকভাবে বসাতে হবে না।

তবে সেই বিষয়ে সোমবার কোনও ঘোষণা করেননি তিনি। বর্তমানে একসঙ্গে তিনমাসের বিল আসে। অর্থাৎ আগাম দু মাসের বিল চলে আসে গ্রাহকের কাছে। এভাবে বিল দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয় বলে আগেও অভিযোগ উঠেছে। তাই বিল যাতে মাসে মাসে আসে, সেই দাবি ছিল অনেকদিন ধরেই।

এদিন মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিনের দাবি মেনেই এই বদল আনা হচ্ছে। এছাড়াও এদিন একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। একাধিক দফতরে নিয়োগের ঘোষণার পাশাপাশি, ভরসা প্রকল্পে বেকার যুবক-যুবতীদের টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗