Suvendu Adhikari on Yuvasathi: জানুয়ারি থেকে বেকার যুবরা পাবেন ‘যুবসাথী’, তবে ‘শর্ত’ একটাই

কলকাতা: ক্ষমতায় আসার পরই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের ভাতা দিয়েছে রাজ্য সরকার। যোগ্য উপভোক্তারা মাসে-মাসে তিন হাজার টাকা করে পাচ্ছেন। পাশাপাশি দিব্যাঙ্গ ভাতা আরও বাড়ানো হয়েছে। এবার বেকার যুবক-যুব

কলকাতা: ক্ষমতায় আসার পরই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের ভাতা দিয়েছে রাজ্য সরকার। যোগ্য উপভোক্তারা মাসে-মাসে তিন হাজার টাকা করে পাচ্ছেন। পাশাপাশি দিব্যাঙ্গ ভাতা আরও বাড়ানো হয়েছে। এবার বেকার যুবক-যুবতীদের জন্য ভাতা ঘোষণা করল রাজ্য সরকার।

সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকেই তিনি এই ঘোষণা করেছেন। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন কারা পাবেন না এর টাকা। এ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জানুয়ারিই মাস থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে।

তবে শর্ত আছে। যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তাঁরা এই ভাতা পাবেন না। শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তাঁরা এটা পাবেন না। সর্বোচ্চ এক পরিবারে ২ জন পাবেন।

বোনেরা যাঁরা অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, তাঁরা এটা পাবেন না।”            

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗