শেখ হাসিনাকে পুশ ইনের অপচেষ্টা রুখতে সীমান্তে পাহারার আহ্বান রাশেদের

সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সীমান্ত দিয়ে পুশ ইনের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ অপচেষ্টা ঠেকাতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্

সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সীমান্ত দিয়ে পুশ ইনের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ অপচেষ্টা ঠেকাতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খান। পোস্টে তিনি বলেন, ‘সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলব, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান।

বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশ ইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, সেটাকে রুখে দিতে হবে।’ দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কেবল বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফেরত পাঠাতে হবে বলে মন্তব্য করেন তিনি। রাশেদ খান বলেন, ‘অন্য কোনো অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাকে (শেখ হাসিনা) ঠেলে পাঠানোর অপচেষ্টা একপ্রকার যুদ্ধের উসকানির শামিল।

বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না। বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।’ আইনের বাইরে যেকোনো প্রক্রিয়াকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, এমন যেকোনো অন্যায়ের মোকাবিলা করতে প্রস্তুত আছে, ইনশাল্লাহ।’

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗