Deepika Padukone: চোখে জল, অনিচ্ছা সত্ত্বেও ঘর ঝাঁট দিতে বাধ্য হন দীপিকা! কেন করতে হয় এই কাজ?

চোখে টলমল করছে জল। মেজাজ একেবারে বিগড়ে গিয়েছে। তবু হাত থেকে ঝাঁটা নামানোর কোনও উপায় নেই! ঘর ঝাঁট দিয়েই যেতে হবে, তাও আবার একদম বাড়ির কাজের লোকের মতো করে। ভাবতে পারছেন, এই অবস্থা হয়েছিল দীপি

চোখে টলমল করছে জল। মেজাজ একেবারে বিগড়ে গিয়েছে। তবু হাত থেকে ঝাঁটা নামানোর কোনও উপায় নেই! ঘর ঝাঁট দিয়েই যেতে হবে, তাও আবার একদম বাড়ির কাজের লোকের মতো করে। ভাবতে পারছেন, এই অবস্থা হয়েছিল দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)? এখন তিনি বলিউডের প্রথম সারির নায়িকা, বিশ্বজোড়া তাঁর নাম। কিন্তু একসময় সামান্য ঘর ঝাঁট দিতে গিয়েই নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি! কেন এমন কাজ করতে হয়েছিল দীপিকাকে? কে-ই বা তাঁকে বাধ্য করেছিলেন? আসলে গোটা ঘটনাটা ঘটেছিল অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) সামনে।

রবিবার গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া বা ইফি-র (IFFI) এক আলোচনায় বসে পুরনো দিনের এই গল্প শোনান অনুপম। ঘটনাটা ২০০৭ সালের আগের। তখনও শাহরুখ খানের (Shah Rukh Khan) বিপরীতে ফারহা খানের ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেননি দীপিকা। সেই সময় মুম্বইয়ে অনুপম খেরের অভিনয়ের স্কুল ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স করতে ভর্তি হয়েছিলেন তিনি। কেন সমস্যা হচ্ছিল দীপিকার? দীপিকা তখন বেশ নামী মডেল। খুব শিক্ষিত পরিবার থেকে এসেছেন। ফলে তাঁর চলাফেরা, কথা বলা, সব কিছুতেই ছিল দারুণ আদব-কায়দা। অনুপম খেরের কথায়, “দীপিকা আমাদের দ্বিতীয় ব্যাচের ছাত্রী ছিল। ফারহা তখন শাহরুখের সঙ্গে ওকে ছবিতে নেওয়ার কথা ঠিক করে ফেলেছে।

মডেল হওয়ার কারণে ও সব কাজ খুব সাজিয়ে-গুছিয়ে করত। এমনকী চায়ের কাপটাও তুলত দারুণ কায়দা করে। মাঝে মাঝে ওর অভিনয় দেখে আসল বলে মনে হত না।” দীপিকার এই ‘মডেল’ ভাবটা কাটাতেই এক মজার পরীক্ষা নেন অনুপম। একদিন ক্লাসে তিনি দীপিকাকে বলেন, বাড়ির কাজের লোকের মতো ঘর ঝাঁট দিতে হবে। কিন্তু সেখানেও বিপত্তি! ঝাঁটা হাতে নিয়েও দারুণ কায়দা করে ঘর ঝাঁট দিতে শুরু করেন দীপিকা। তা দেখে অনুপম সঙ্গে সঙ্গে নিজের বাড়ির কাজের মহিলাকে ক্লাসে ডেকে আনেন। তাঁকে বলেন ঘরটা ঝাঁট দিয়ে দেখাতে। ওই মহিলা একদম স্বাভাবিক ভাবে, মন দিয়ে কাজটা করে দেখান। এরপরই দীপিকাকে সাফ জানিয়ে দেন অনুপম, যতক্ষণ না তাঁর মনে হচ্ছে দীপিকা সত্যিই ঘর ঝাঁট দিচ্ছেন, ততক্ষণ এই অভ্যাস চলতেই থাকবে।

প্রথম দিকে খুব বিরক্ত হয়ে পড়েছিলেন নায়িকা। চোখে জল চলে এসেছিল তাঁর। তবে শেষ পর্যন্ত হাল ছাড়েননি। অনুপম যেমনটা চেয়েছিলেন, তেমন ভাবেই কাজটা করে দেখান। পরে এর জন্য অনুপমকে ধন্যবাদও দিয়েছিলেন তিনি। অনুপম খেরের মতে, এই ঘটনা দীপিকাকে শিখিয়েছিল যে কাজটা ভাল করে শিখতে হলে বারবার অভ্যাস করতে হয়। শুধু তা-ই নয়, কাজ পেতে হলে একটু বুদ্ধি করে চলাও খুব জরুরি। দীপিকার সেই দিনের কষ্ট কিন্তু বৃথা যায়নি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ বক্স অফিসে সুপারহিট হয়। আর তারপরের গল্পটা তো সবারই জানা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗