শাড়ির সঙ্গে করসেট, পার্টি ফ্যাশনে অনুপ্রেরণা স্বস্তিকার ফিউশন লুক

ফ্যাশন দুনিয়ায় ফিউশন স্টাইল বরাবরই আলাদা আকর্ষণ তৈরি করে। আর এখন ওয়েস্টার্ন ও এথনিক ফ্যাশনের এই মিশেল যেন নতুন করে ট্রেন্ডে পরিণত হয়েছে। টালি অভিনেত্রী স্বস্তিকা দত্তের সাম্প্রতিক শাড়ির লুকেও দেখ

ফ্যাশন দুনিয়ায় ফিউশন স্টাইল বরাবরই আলাদা আকর্ষণ তৈরি করে। আর এখন ওয়েস্টার্ন ও এথনিক ফ্যাশনের এই মিশেল যেন নতুন করে ট্রেন্ডে পরিণত হয়েছে। টালি অভিনেত্রী স্বস্তিকা দত্তের সাম্প্রতিক শাড়ির লুকেও দেখা গেল এমনই এক ঝলক।

রইল বিস্তারিত ...করসেট টপ বা ব্লাউজ এখন ফ্যাশনে বেশ জনপ্রিয়। শাড়ির সঙ্গে করসেট ব্লাউজের স্টাইলিংয়ে এই ধারায় নতুন মাত্রা যোগ করেছেন টালিউডের অভিনেত্রী স্বস্তিকা দত্ত। গ্ল্যামার আর আভিজাত্যের মেলবন্ধনে সম্প্রতি পান্না সবুজ রঙের প্রি-ড্রেপড শাড়ি ও ভারী কারুকাজ করা করসেট ব্লাউজে ধরা দিয়ে নজর কেড়েছেন তিনি।স্বস্তিকার এই সাজের মূল আকর্ষণ তাঁর স্ট্রাকচার করসেট ব্লাউজ।

সুইটহার্ট নেকলাইন ও মুক্তার স্ট্র্যাপের ব্লাউজটিতে আছে নিখুঁত হাতের সূচিকর্ম, পুঁতি ও চুমকির ভারী কাজ।অন্যদিকে, স্যাটিন কাপড়ের পান্না সবুজ প্রি-ড্রেপড শাড়ির  কারুকাজ করা সরু পাড় পুরো সাজে যোগ করেছে রাজকীয় আভিজাত্য।পোশাকের জমকালো ভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে গয়না বেছে নিয়েছেন বেশ মিনিমাল । গলায় কোনো নেকপিস না পড়ে কুন্দন ও মুক্তার ঝোলানো দুল পরেছেন অভিনেত্রী। হাতে শোভা পাচ্ছে অ্যাম্বার রঙের চুড়ির গোছা।

দুই পাশে সাদা পাথর ও মুক্তা বসানো বালা তৈরি করেছে দারুণ বৈপরীত্য। আঙুলের স্টেটমেন্ট আংটিটি তাঁর আধুনিক সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।যেকোনো পার্টি বা রিসেপশনের জন্য আদর্শ এই লুকটি সম্পূর্ণ করতে স্বস্তিকা বেছে নিয়েছেন ডিউই ও গ্লোয়িং মেকআপ।আইল্যাস পড়া চোখে সফট স্মোকি আইশ্যাডো,  ঠোঁটে ন্যুড-পিংক গ্লসি লিপস্টিক তাঁর সাজে এনেছে স্নিগ্ধতা।। চুলগুলোকে পরিপাটি করে উঁচু খোঁপায় বেঁধে রেখেছেন, যা তাঁর লুকে এনেছে এক বিশেষ আবেদন।সব মিলিয়ে, ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে আধুনিক করসেট ব্লাউজের এই মেলবন্ধন উৎসব বা পার্টি ফ্যাশনে নিঃসন্দেহে নতুন অনুপ্রেরণা জোগাবে।ছবি: ইন্সটাগ্রাম

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗