ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইয়েমেনে চলমান যুদ্ধে নিজেদের অবস্থান শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে ইরান-সমর্থিত হুথি ও সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট বাহিনী। দুই পক্ষই যুদ্ধের গতিপথ নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। তবে এই

ইয়েমেনে চলমান যুদ্ধে নিজেদের অবস্থান শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে ইরান-সমর্থিত হুথি ও সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট বাহিনী। দুই পক্ষই যুদ্ধের গতিপথ নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। তবে এই সংঘাতের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ইয়েমেনের সাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান নিউ আমেরিকার ফেলো অ্যাডাম ব্যারন আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। অ্যাডাম ব্যারন বলেন, যেকোনো সংঘাতেই যুদ্ধের গতি ও নিয়ন্ত্রণ ধরে রাখা গুরুত্বপূর্ণ। ইয়েমেনের ক্ষেত্রে বিষয়টি আরো বেশি সত্য।

বর্তমানে দুই পক্ষই নিজেদের সামরিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি যুদ্ধের গতিপথ নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, কোনো পক্ষই চায় না সংঘাতটি দীর্ঘস্থায়ী অচলাবস্থায় পরিণত হোক। বরং উভয় পক্ষই প্রমাণ করতে চাইছে, তারা যুদ্ধের নিয়ন্ত্রণ ও গতি নিজেদের হাতে নিতে সক্ষম।

তবে দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ইয়েমেনের বেসামরিক নাগরিকেরা প্রতিনিয়ত সংঘাতের শিকার হচ্ছেন। যুদ্ধের দুই পক্ষের মাঝখানে পড়ে তাদেরই সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেন অ্যাডাম ব্যারন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗