ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

ধর্মীয় পরিচয়ের কারণে ভারতীয় নাগরিকদের অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়ার অভিযোগের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) কমিশনার জিন মিলস। একই সঙ্গে

ধর্মীয় পরিচয়ের কারণে ভারতীয় নাগরিকদের অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়ার অভিযোগের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) কমিশনার জিন মিলস। একই সঙ্গে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন—সিপিসি) হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জিন মিলস বলেন, মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারত সরকারের নিজ দেশের নাগরিকদের বহিষ্কার করা ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার কৌশলে উদ্বেগজনক মাত্রা যোগ করেছে। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের ধারাবাহিক, পদ্ধতিগত ও গুরুতর ঘটনার জন্য ভারতকে সিপিসি হিসেবে ঘোষণা করা উচিত বলে মনে করেন মিলস। এদিকে ইউএসসিআইআরএফের সর্বশেষ মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুর সাংবাদিক সুহাসিনী হায়দার।

এক সংবাদ সম্মেলনে তিনি জানতে চান, ভোটার তালিকা থেকে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া এবং ধর্মীয় পরিচয়ের কারণে নাগরিকদের বহিষ্কারের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের এই কমিশনের বক্তব্যের বিষয়ে ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ইউএসসিআইআরএফ একটি পক্ষপাতদুষ্ট সংস্থা। তাদের প্রকাশ্য রাজনৈতিক এজেন্ডা রয়েছে। আমার মনে হয় না, এতটা পূর্বধারণায় আক্রান্ত কোনো সংস্থার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে।’ তবে নির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে তিনি সরাসরি কোনো জবাব দেননি। এমনকি বিষয়টি নিয়ে মার্কিন সরকার বা নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে ভারত আলোচনা করেছে কি না, সেটিও স্পষ্ট করেননি।

এর আগে মুসলিম অধিকারকর্মী শরজিল ইমামের আটক নিয়েও উদ্বেগ জানিয়েছিল ইউএসসিআইআরএফ। গত ১৩ নভেম্বর এক বিবৃতিতে কমিশন তাকে ধর্মীয় স্বাধীনতার পক্ষে কাজ করার কারণে আটক একজন মুসলিম হিসেবে উল্লেখ করে। ২০১৯ ও ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টির সঙ্গে তার গ্রেপ্তারের সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি। এর প্রতিবাদ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। তিনি বলেন, ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকার নিয়ে মন্তব্য করার কোনো এখতিয়ার ইউএসসিআইআরএফের নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সংস্থাটির মূল্যায়নকে ‘অভ্যাসগতভাবে পক্ষপাতদুষ্ট, অপর্যাপ্ত তথ্যনির্ভর ও বিদ্বেষপূর্ণ’ বলে আখ্যা দেন। একই সঙ্গে ইউএসসিআইআরএফকে নিজেদের পূর্বধারণা নিয়ে আত্মসমালোচনার পরামর্শ দেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗
‘ভারতকে এস-৪০০ কেনার ক্ষেত্রে ছাড়, আমাদের ওপর নিষেধাজ্ঞা’: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুরস্কের বিদেশমন্ত্রীর

‘ভারতকে এস-৪০০ কেনার ক্ষেত্রে ছাড়, আমাদের ওপর নিষেধাজ্ঞা’: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুরস্কের বিদেশমন্ত্রীর

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗