কৈলাশের কম্বলের নীচে কোবরা, পদ্মশ্রী গায়কের পোষ্য সাপের গল্প শুনলে চোখ উঠবে কপালে
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পোষ্য সাপকে গলায় জড়িয়ে ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছিলেন। চব্বিশ সালে সৃজিতের কীর্তিতে টলিপাড়ায় একেবারে হইহই কাণ্ড। ছবি দেখে তাজ্জব বনে গিয়েছিল নেটভুবন। ভক্তদের প্রশ্নে একেবারে জর্জরিত হয়ে গিয়েছিলেন সৃজিত। এবার কোবরা পোষার গল্প শোনালোন পদ্মশ্রী শিল্পী কৈলাশ খের। রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে এসে সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করলেন এই বিশিষ্ট সঙ্গীতশিল্পী। পোষ্য সাপকে ব্যাগে নিয়ে সর্বত্র ঘুরতেন, এমনকী কম্বলের নীচে কোবরা নিয়ে ঘুমাতেনও। তবে তিন মাস পর পোষ্য কোবরাকে জঙ্গলে ছেড়ে দেন কৈলাস। সাপের সঙ্গে তিন মাস কেমন কেটেছিল কৈলাশের? তারকাদের জীবনের অজানা বিষয় জানতে সদা উৎসাহী সাধারণ মানুষ। কৈলাশ জানান, “আমরা প্রায় বারো-তেরো বছর ঋষিকেশে ছিলাম। সেসময় আমাদের সঙ্গে বেদজ্ঞ পণ্ডিতদের একটি দল থাকত।
তাঁদের সঙ্গে আমরা প্রায়ই পাহাড়ে চড়তে যেতাম। জঙ্গলে এক ধরনের ফল পাওয়া যায় দেখতে অনেকটা বাতাবি লেবুর মতো। আমরা সেটাকে গুড়িয়া লেবু বলতাম। আগে জঙ্গলে প্রচুর পরিমাণে এই ফল পাওয়া যেত। এখনও পাওয়া যায়। তবে আগের তুলনায় অনেক কম। ফল মাটিতে পড়ে থাকত। খিদে পেলে আমরা সেগুলোই খেতাম। অনেকটা বাঁদরের মতো জীবন কাটিয়েছি। সেই কারণেই হয়তো ভগবান শিব ও হনুমানজির আমাদের উপর অনেক কৃপা রয়েছে। আমরা কোনও কিছুতেই ভয় পেতাম না। কোনও বিপদকেও নয়।
এমনকি মৃত্যুকেও ভয় পেতাম না। আমাদের কাছে জন্ম ও মৃত্যু দুটোই সমান।” লাস খের। কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পা দিয়েছিলেন। বয়স তখন মাত্র ২০ বছর। তখনই কোবরা পুষেছিলেন কৈশাল। সেই দিনের কথা বলতে গিয়ে বলেন, “আমার কাছে একটি কোবরা সাপ ছিল। তখন আমার বয়স আনুমানিক কুড়ি বছর। সেই সময় খুব একটা বুদ্ধি বা অভিজ্ঞতা কোনওটাই ছিল না। সাপটি প্রায় তিন মাস আমার সঙ্গে ছিল। শীতকালে ও আমাদের সঙ্গে একই কম্বলের নীচে ঘুমাত। আমরা যখনই কোথাও যেতাম নিজের ব্যাগে সাপটিকে নিয়ে যেতাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা ওকে জঙ্গলে ছেড়ে দিই।
একদিন মনে হল, প্রতিদিন ইঁদুর মেরে খাওয়াতে হচ্ছে, ব্যাপারটা ঠিক হচ্ছে না। তখন ভাবলাম, এটা ঠিক নয়। একটি প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য অন্য একটি প্রাণীকে হত্যা করে এতটা নিষ্ঠুর হতে চাই না।” View this post on Instagram A post shared by SUNOINDIA PODCAST (@sunoindia_podcast) সাপ পোষা নেহাচই মুখের কথা নয়। কিন্তু, অল্প বয়সে বোধবুদ্ধি কম থাকায় এমন হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। এই মর্মে কৈলাসের সংযোজন, “কোবরার দাঁত তুলে দেওয়া হয়। কিন্তু তার হিসহিস শব্দের মধ্যেও বিষের প্রভাব থাকে। সেই সময় বুদ্ধি-বিবেচনা এমনই ছিল যে…। আমরা সাধু-সন্তদের সঙ্গে জঙ্গলে ও পাহাড়ে জীবন কাটিয়েছি। প্রচুর হাঁটাহাঁটি করেছি, পাহাড়ে চড়েছি, নানা ধরনের পোকামাকড় ও কাঁটার মুখোমুখি হয়েছি। এসবের মধ্য দিয়েই আমাদের জড়তা ও সংকোচ কেটে গিয়েছিল।”
মতামত দিন