India A Vs Pakistan A Live Cricket Score: রাইজিং স্টার্স এশিয়া কাপে আজ ভারত-পাক, কে জিতবে মহারণ?
আজ এশিয়া কাপ রাইজিং স্টার্সে মুখোমুখি ভারত এ ও পাকিস্তান এ। শুক্রবার প্রথম ম্যাচে ভারত উড়িয়ে দিয়েছিল নেপালকে। মাত্র ২৬ রান করেই অল আউট হয়ে গিয়েছিল নেপাল। কিন্তু আজ কী হবে? কার ভাগ্যে আছে জয়? অভিষেক-বৈভবরা কি পারবেন পাক সংহার করতে? অল আউট হয়ে গেল ভারত এ। এর ফলে ৪৮ রানে ম্যাচ জিতে গেল পাকিস্তান এ। সেঞ্চুরি করলেন তিলক ভার্মা, তাও জয় এল না ভারতের। ৩ উইকেট পেলেন হাসান নওয়াজ। ৩১৪ রান তাড়া করতে নেমে ২৬৫ রানে অল আউট হয়ে গেল ভারত। আর বাকি মাত্র ৪ ওভার।
ভারতের স্কোর ২৫১/৯। ৮৭ রানে অপরাজিত তিলক ভার্মা। ম্যাচ জিততে ৪ ওভারে ৬২ রান দরকার ভারতের। ভেঙে গেল ১১২ রানের পার্টনারশিপ। আউট হলেন শাহবাজ। ৪৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে আউট হলেন বাংলার এই অলরাউন্ডার। আলি রাজার বলে তাঁর ক্যাচ নিলেন হাসান নওয়াজ। ৪৪ ওভারের শেষে ভারতের স্কোর ২৪১/৮। নয়া ব্যাটার বিপরাজ নিগম। তিনিও প্রথম বলেই বোল্ড। ধীরে ধীরে জয়ের সরণিতে ফিরছে ভারত। সৌজন্যে সেই তিলক ভার্মা ও শাহবাজ আহমেদ।
তবে ভাল বল করছে পাকিস্তানও। খুব একটা বেশি ভুল করছেন না পাক বোলাররা। ৪৩ ওভারের শেষে ভারতের স্কোর ২৩৯/৬। ৫৫ রানে অপরাজিত শাহবাজ ও ৭৮ রানে অপরাজিত তিলক। ৪২ বলে ৭৫ রান করতে হবে ভারতকে। একসময় মনে হচ্ছিল, এই ম্যাচ যেন জিতবে না ভারত। কিন্তু, অসামান্য ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছেন শাহবাজ ও তিলক ভার্মা। ৬৯ রানে অপরাজিত ভারত অধিনায়ক। ৫০ রানে অপরাজিত শাহবাজ। এই নিয়ে ভারতের জার্সিতে প্রথম অর্ধশতরান করলেন এই বঙ্গ ক্রিকেটার। ৪০ ওভারের শেষে ভারতের স্কোর ২২৩/৬। জয়ের জন্য দরকার ৬০ বলে ৯১ রান।
তিলক ও শাহবাজ স্বপ্ন দেখাচ্ছেন। দেখতে দেখতেই ২০০ রানের গণ্ডি পার করে ফেলল ভারত। একদিকে তিলক, অন্যদিকে শাহবাজ – দুজনেই পাল্টা আক্রমণ করছেন পাক বোলিংকে। ৬০ রানে অপরাজিত ভারত অধিনায়ক। ৪৪ রানে অপরাজিত শাহবাজ।ইতিমধ্যেই ৭৮ রানের পার্টনারশিপ হয়ে গিয়েছে দু’জনের মধ্যে। ৩৮ ওভারের শেষে ভারতের স্কোর ২০৭/৬। ৩৫ ওভার শেষ, ভারতের স্কোর ১৮১/৬। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন তিলক ভার্মা (৫০ নঃআঃ) ও শাহবাজ আহমেদ (২৮ নঃআঃ)। ৯০ বলে ১৩৩ রান প্রয়োজন ভারতের জয়ের জন্য।
মতামত দিন