ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
খেলাধুলা ব্রেকিং ফ্যাক্ট-চেকড

সিলেট টেস্ট: প্রথম সেশনে বাংলাদেশের ৩ উইকেট

System Administrator • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬ • ০ বার পঠিত
ফন্ট সাইজ:
সিলেট টেস্ট: প্রথম সেশনে বাংলাদেশের ৩ উইকেট
সিলেট টেস্ট: প্রথম সেশনে বাংলাদেশের ৩ উইকেট ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)
ওয়েস্ট ইন্ডিজের রান ১০০ ছাড়ালওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩০ ওভারে ১০১/৩আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যামের জুটি বাংলাদেশকে ভোগাচ্ছে। এই জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৭৪ রান। দুজনেই খেলছেন সাবলীলভাবে। জাঙ্গু ৪১, উইকহ্যাম ৩৩ রানে অপরাজিত। প্রথম সেশন শেষে...প্রথম সেশনের শেষটা ভালোই করল ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানে ৩ উইকেট হারানো দলটি লাঞ্চে গেছে ৩ উইকেটে ৮৬ রান নিয়ে।আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের চতুর্থ উইকেট জুটি থেকে লাঞ্চ পর্যন্ত এসেছে ৫৯ রান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাসকিন, হাসান নিয়েছেন এক উইকেট।তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ মিলে ১০ ওভার বোলিং করেছেন, উইকেট পাননি। সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৬ ওভারে ৮৬/৩ (জাঙ্গু ৩২*, উইকহ্যাম ২৭*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৩৬, হাসান ১/৩৩, মিরাজ ০/১৩, তাইজুল ০/৩)।ক্লান্ত দুই পেসার, এরপর কীওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬ ওভারে ৬০/৩সকালের সেশনের এক ঘণ্টা পেরিয়ে গেছে। প্রায় পুরোটা সময়ই বল করেছেন দুই পেসার। সিলেটের মেঘলা আবহাওয়ায় পেসারদের বলে দেখা গেছে বাউন্স ও মুভমেন্ট। তাতে এসেছে তিনটি উইকেটও।তবে পেসারদের ওপর ক্লান্তির ছাপও স্পষ্ট। প্রায় প্রতি ওভারেই তোয়ালে হাতে তাসকিনের জন্য অপেক্ষায় ছিলেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের ও শরীফুল ইসলাম। ৭ ওভারের স্পেলের শেষ দিকে এসে বেশ ক্লান্তই মনে হয়েছে দুই উইকেট নেওয়া তাসকিনকে। তাঁর প্রান্ত থেকে দুই ওভার বিরতি দিয়ে এখন আক্রমণে আনা হয়েছে হাসান মাহমুদকে।২ উইকেট নিয়েছেন তাসকিনকে এই কেভিন উইকহ্যামওয়েস্ট ইন্ডিজের ৩৪৯তম টেস্ট ক্রিকেটার উইকহ্যামআজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া কেভিন উইকহ্যাম ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফর্মার। গত এপ্রিল–মে মাসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন ইনিংসেই সেঞ্চুরি করেছেন বার্বাডোজের এই ব্যাটসম্যান। তাঁর ইনিংসগুলো ছিল ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের। সব মিলিয়ে এ প্রতিযোগিতায় ৩৯৩ রান করেন। ৭৮.৬০ গড় নিয়ে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো রেকর্ড উইকহ্যামের। ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ তাঁর গড় ৪০.৮৮।উইকেট নম্বর তিনওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯ ওভারে ২৮/৩দলে ফিরেই ইমপ্যাক্ট তৈরি করেছেন তাসকিন। এরইমধ্যে নিয়েছেন দ্বিতীয় উইকেট।এবার তাঁর শিকার জশুয়া ডি সিলভা। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তাসকিন। নিয়ন্ত্রিত লাইন-লেংথে ধারাবাহিকভাবে বল করে যাচ্ছেন তাসকিন। শেষ পর্যন্ত সেই চাপেরই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই পেসার। ১২ রান করেছেন সিলভা।হাসান ম্যাজিকওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭ ওভারে ২১/২দুই বল আগেও একই লেংথের একটি বল ছেড়েছেন। সেবার বেঁচে গেছেন। এবারের গল্প ভিন্ন। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথে বলটি করেছিলেন হাসান মাহমুদ। পিচে পড়ে চমৎকারভাবে ভেতরে ঢোকে বলটি। হজ ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পিচে পড়ে বলটি দ্রুত স্কিড করে সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পের মাথায়।তাসকিনের প্রথম আঘাতওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫ ওভারে ১৪/১ব্রেন্ডন কিংয়ের স্টাম্প উপড়ে দিলেন তাসকিন। তাসকিনের ফুল লেংথের বলটি ভেতরের দিকে সুইং করে পিচে পড়ার পরও মুভমেন্ট ধরে রাখে। মিডউইকেট দিয়ে ফ্লিক করার চেষ্টা করেছিলেন কিং। এই প্রচেষ্টায় বলের গতিপথ বুঝতেই পারেননি, পুরোপুরি পরাস্ত হয়েছেন। শেষ পর্যন্ত ছত্রখান হয়ে যায় স্টাম্প।কিং করেছেন ৯ রান।শুরুতেই সুযোগ নষ্টওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২.২ ওভারে ৫/০টেস্টে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জশুয়া ডি সিলভা। সাদমান ক্যাচটা নিতে পারেননি। সিলেটেও একই কম্বিনেশনতিন স্পিনার, সঙ্গে দুই পেসার—সিলেট টেস্টেও এই কম্বিনেশন নিয়ে খেলছে বাংলাদেশ। তবে শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিমও। মিরপুরে চোটের কারণে তিনি দলে ছিলেন না। সিলেটে শীতের আমেজসিলেটে শীতের আগমনী বার্তা। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, মেলেনি এক চিলতে রোদের দেখাও। আবহাওয়ায় হালকা শীতের আমেজ। তবে থেমে নেই ক্রিকেটারদের প্রস্তুতি। টসের পরপরই স্লিপে ক্যাচিং অনুশীলনে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেনকে। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদটসসিলেট টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টসে জেতা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। স্বাগতমসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে নাজমুল হোসেনের দল।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ RSS queue #1111 থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন