রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ২:০৩ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
রাজনীতি

সরকারের ৭ মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে

সরকারের ৭ মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে
সরকারের ৭ মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে

ছবি: আমার দেশবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে শপথ না নিয়ে সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করেছে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সরকার দেশ পরিচালনা করছে। এতে দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে।...

ছবি: আমার দেশবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে শপথ না নিয়ে সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করেছে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সরকার দেশ পরিচালনা করছে। এতে দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে।

সরকারের ৭ মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে। দেশের মানুষ এ সরকারের উপর আস্থা হারিয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর আল-আমিন একাডেমির ছাত্রী ক্যাম্পাসে জেলা আমিরের শপথ গ্রহণ ও জেলা মজলিশে শুরার সদস্য নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ টি এম মাসুম বলেন, শপথ অনুষ্ঠান একটি আবেগঘন ও গুরুত্বপূর্ণ আয়োজন। মনের আবেগ ও দৃঢ় প্রত্যয় নিয়ে শপথ গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়নেও আন্তরিক হতে হবে। বর্তমান সরকারের সাত মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে।

অন্যদিকে সংস্কারের পক্ষে আয়োজিত কর্মশালাগুলোতে জনগণের মধ্যে আশাবাদ ও উৎসাহ সৃষ্টি হয়েছিল। তার দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু সরকার সেই সনদ বাস্তবায়নের শপথ নেয়নি।

তিনি আরও বলেন, বর্তমান সংবিধানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ সংবিধান বহাল রেখে বর্তমান সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। সরকার চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিচ্ছে এবং আগের সরকারের সময়ের তুলনায় দ্বিগুণ-তিন গুণ চাঁদা আদায়ের অভিযোগ উঠছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। সরকারের কয়েক মাসের শাসনামলে দেশে খুন, রাহাজানি ও অস্থিরতা বেড়েছে বলেও তিনি দাবি করেন। বিচার বিভাগকে দলীয়করণের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

৯০ শতাংশ মুসলমানের দেশে ইসলামের ওপর আঘাত আনা হচ্ছে এবং শরিয়াহ আইন মানতে অনীহা দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনও দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।

এছাড়া এরই মধ্যে চার শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা অঞ্চল টিমের সদস্য আব্দুস সাত্তার। জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া সম্মেলন পরিচালনা করেন।

জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মবিন, জাহাঙ্গীর আলম প্রধান, মাওলানা আবুল হোসেন ও হারুনুর রশিদসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সরকারের ৭ মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
রাজনীতি

‘ফ্লাভিও কুফা, তিনি যুক্তরাষ্ট্রে পা রাখতেই হারলেন ট্রাম্প’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ফ্লাভিও বলসোনারোকে ‘কুফা’ বলে কটাক্ষ করেছেন। তার দাবি, ফ্লাভিও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই মধ্যবর্তী নির্ব...

24TV.Live ব্যানার
রাজনীতি

গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ় করার আহ্বান ডিসি ফরিদার

জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার মাধ্যমে একটি স্থিতিশীল, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সবাইকে স...

24TV.Live ব্যানার
রাজনীতি

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

জামায়াতে ইসলামীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, রেডি হয়ে যাও জামায়...

24TV.Live ব্যানার
রাজনীতি

পুনর্বাসনের আলোচনার আগে নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১৯৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের শ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV