সীমান্তে বানের পানির মতো আসছে ভারতীয় কসমেটিকস

মার্কিন ভিসার শর্ত লঙ্ঘনে ভ্রমণ অযোগ্য হওয়ার সতর্কতা দূতাবাসের
ভ্রমণ ভিসার শর্তের অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন বলে সতর্ক করেছে ঢা...
ফাইল ছবিশেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন অবৈধ ভারতীয় কসমেটিকস বানের পানির মতো বাংলাদেশে প্রবেশ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা মাঝেমধ্যে এসব পণ্য আটক করলেও মূল ব্যবসায়ীরা বরাবরই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
ফাইল ছবিশেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন অবৈধ ভারতীয় কসমেটিকস বানের পানির মতো বাংলাদেশে প্রবেশ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা মাঝেমধ্যে এসব পণ্য আটক করলেও মূল ব্যবসায়ীরা বরাবরই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গত রোববার ভোরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সওদাগর বাড়ি চৌরাস্তা এলাকা থেকে একটি ভারতীয় কসমেটিকবাহী সিএনজিচালিত অটোরিকশা আটক করেছে স্থানীয় জনতা।
২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র
ময়মনসিংহের ত্রিশাল সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবন নির্মাণের ২০ বছর পেরিয়ে ...
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মালামালসহ সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনার পর থেকে এলাকায় প্রশ্ন উঠেছে—কে এই অবৈধ চালানের প্রকৃত মালিক। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি যাত্রীবাহী সিএনজিতে করে ভারতীয় কসমেটিকস পাচারের সময় স্থানীয়রা গাড়িটি আটক করে।
এ সময় সিএনজিচালক মাটিফাটা এলাকার আশরাফুল ইসলাম কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে অবহিত করেন। অভিযোগ রয়েছে, চালক আশরাফুল কর্ণঝোড়া এলাকার চিহ্নিত চোরাকারবারি বিপ্লব মিয়া ভারতীয় কসমেটিকস বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজ করতেন।
সিহাব হাসান নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সিএনজিটি আটকের পর চালক আশরাফুল এসব পণ্য চোরাকারবারি বিপ্লবের বলে উল্লেখ করেছিলেন। এদিকে, কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের আদিল মিয়া জব্দ করা কসমেটিকস ছাড়িয়ে নেওয়ার জন্য ঘটনাস্থলে এসে তদবির ও নানা চেষ্টা চালান। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হ।
লে উত্তেজনাকর পরিস্থিতিতে তিনি কৌশলে কেটে পড়েন। তবে স্থানীয় রহিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ড্রাইভার ও তদবিরকারী দুজনেই পরিচিত। তাহলে অবৈধ মালামালের আসল মালিক বের করতে পুলিশের এত গাফিলতি কেন।
প্রভাবশালী রাজনৈতিক শেল্টারদাতাদের ছত্রছায়ায় এই ব্যবসা চলছে। আমরা এর সমূলে উৎখাত চাই। পুলিশ জানায়, জব্দ করা মালামালের মধ্যে ১ হাজার ৪৪০টি জনসন বেবি সোপ ও ৫৭৬টি সেসা হেয়ার অয়েল রয়েছে।
যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা। এছাড়া মালামাল বহনকারী সিএনজিটিও (জামালপুর-থ-১১-০৪৮০) জব্দ করা হয়েছে। শ্রীবরদী থানার ওসি নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মালামাল জব্দসহ পুলিশের তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরে ৩৫ বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। গতকাল সোমবার ৩৫ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
সীমান্তে বানের পানির মতো আসছে ভারতীয় কসমেটিকস—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ডেমোক্র্যাটদের মোকাবিলায় আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে বড় ধাক্কার পর হোয়াইট হাউসে কট্টরপন্থী স্টিফেন মিলারকে দায়িত্বে আনলেন মার...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।