অর্থনীতি

বিচ্ছেদ হলে কত অর্থ দিতে হবে এনভিডিয়ার প্রধানকে, হিসাব করলে চোখ কপালে উঠবে

বিচ্ছেদ হলে কত অর্থ দিতে হবে এনভিডিয়ার প্রধানকে, হিসাব করলে চোখ কপালে উঠবে
বিচ্ছেদ হলে কত অর্থ দিতে হবে এনভিডিয়ার প্রধানকে, হিসাব করলে চোখ কপালে উঠবে
বিচ্ছেদ হলে কত অর্থ দিতে হবে এনভিডিয়ার প্রধানকে, হিসাব করলে চোখ কপালে উঠবে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়
সম্পাদকের পছন্দ

খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়

xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoA woman walks past a banner depicting the ...

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীকে ৩ হাজার ৫৬০ কোটি ডলার পরিশোধ করেছিলেন। এটি বিবাহবিচ্ছেদের কারণে বিশ্বের সবচেয়ে বড় সম্পদ হস্তান্তরের ঘটনা। তবে বিবাহবিচ্ছেদ হলে জেফ বেজোসের এই রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ...

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীকে ৩ হাজার ৫৬০ কোটি ডলার পরিশোধ করেছিলেন। এটি বিবাহবিচ্ছেদের কারণে বিশ্বের সবচেয়ে বড় সম্পদ হস্তান্তরের ঘটনা। তবে বিবাহবিচ্ছেদ হলে জেফ বেজোসের এই রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’
সম্পাদকের পছন্দ

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’

ভারত থেকে দেশে ফিরে আসা নিজেদের শত্রু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিরই কিছু লোক টাকার বিনিময়ে আশ...

গত রোববার জেনসেন হুয়াং নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। এক ই–মেইলে তিনি নিজের কর্মীদের উদ্দেশে বলেন, তিনি নিজের স্ত্রীর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। .ওই ই–মেইলে হুয়াং লিখেছেন, ‘আমার কর্মকাণ্ড তাঁর (স্ত্রী) ও আমার সন্তানদের মনে আঘাত দিয়েছে।

আমি যা করেছি, তার কোনো অজুহাত হয় না। আমি আন্তরিকভাবে দুঃখিত। ’.ফোর্বসের ধনকুবেরদের তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে দশম অবস্থানে রয়েছেন জেনসেন হুয়াং।

তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৫৪০ কোটি ডলার। তবে গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পদের মূল্য প্রায় ৬৮০ কোটি ডলার কমেছে, যা মোট সম্পদের ৪ দশমিক ১৮ শতাংশ। .হুয়াং বলেন, স্ত্রী ও সন্তানেরা তাঁকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার পরও তিনি তাঁদের হতাশ করেছেন।

ই–মেইলে তিনি লিখেছেন, ‘আমি যা করেছি এবং যে কষ্ট দিয়েছি, তার পুরো দায় মাথা পেতে নিচ্ছি। এ জন্য যে সমালোচনা হচ্ছে, তা–ও মেনে নিচ্ছি। ’স্ত্রী ও পরিবারের উদ্দেশে হুয়াং লেখেন, ‘আমি তোমাদের ভালোবাসি।

আমি জানি, ক্ষমা চাইলেই আমার করা কাজগুলো মুছে যাবে না। আশা করি, আমাদের পরিবার এই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং সময়ের সঙ্গে আমি আবার তোমাদের বিশ্বাস অর্জন করতে পারব। ’.তবে হুয়াংয়ের এই স্বীকারোক্তির কারণে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

এর প্রায় এক মাস আগে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মার্কিন কর্তৃপক্ষের ধারণা, ওই নারী বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে এনভিডিয়া।

.জেনসেন হুয়াংয়ের সম্পদ ও বিচ্ছেদের হিসাবফোর্বসের ধনকুবেরদের তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে দশম অবস্থানে রয়েছেন জেনসেন হুয়াং। তবে গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পদের মূল্য প্রায় ৬৮০ কোটি ডলার কমে গেছে, যা মোট সম্পদের ৪ দশমিক ১৮ শতাংশ। হুয়াংয়ের বিবাহবিচ্ছেদ হলে এই সম্পদের একটি অংশ পাবেন তাঁর ৪১ বছরের জীবনসঙ্গী লরি মিলস।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের পুরো সম্পদ বৈবাহিক সম্পত্তি হিসেবে বিবেচনা করে সমান ভাগে ভাগ করা হলে তাঁর স্ত্রী পেতে পারেন প্রায় ৭ হাজার ৭৫০ কোটি ডলার। তবে বিচ্ছেদের সময় হুয়াংয়ের সম্পদের পরিমাণ কত থাকবে, তার ওপর চূড়ান্ত অঙ্ক নির্ভর করবে। এ ছাড়া প্রতিষ্ঠানটির শেয়ারের অংশও পাবেন লরি মিলস।

.প্রেমের সম্পর্ক নিয়ে স্ত্রী–পরিবার ও কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়াপ্রধান.ক্যালিফোর্নিয়ার সম্পত্তি বণ্টন আইন অনুযায়ী এই হিসাব করেছে ইকোনমিক টাইমস। জেনসেন হুয়াং ওই অঙ্গরাজ্যে বসবাস করেন। ক্যালিফোর্নিয়ায় বিবাহিত জীবনে অর্জিত সম্পদ সাধারণত স্বামী-স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করা হয়।

.জেনসেন হুয়াং ও তাঁর দুই প্রকৌশলী সহকর্মী ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। এর আট বছর আগে লরি মিলসকে বিয়ে করেছিলেন তিনি। এনভিডিয়া প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য দ্রুত বেড়ে যাওয়ায় হুয়াংয়ের বর্তমান সম্পদের বড় অংশই তৈরি হয়েছে তাঁদের বিবাহিত জীবনে।

তবে ৭ হাজার ৭৫০ কোটি ডলারের এই হিসাব অনুমাননির্ভর। আদৌ বিবাহবিচ্ছেদ হলে সম্পদ কীভাবে ভাগ হবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। .জেফ বেজোসের বিবাহবিচ্ছেদ২০১৯ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের বিবাহবিচ্ছেদ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল।

২৫ বছরের দাম্পত্য জীবনের অবসানের পর স্কটকে প্রায় ৩ হাজার ৫৬০ কোটি ডলারের সম্পদ দেন বেজোস। তখন এটিই ছিল বিবাহবিচ্ছেদজনিত বিশ্বের সবচেয়ে বড় সম্পদ হস্তান্তরের ঘটনা। অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিকানা ধরে রাখেন স্কট।

ওই শেয়ারের মূল্য ছিল প্রায় ৩ হাজার ৫৬০ কোটি ডলার। ফলে জেনসেন হুয়াংয়ের বিবাহবিচ্ছেদ হলে তাঁর স্ত্রীর সম্ভাব্য প্রাপ্য সম্পদের পরিমাণ বেজোসের সাবেক স্ত্রীর পাওয়া সম্পদের দ্বিগুণেরও বেশি হতে পারে। .ট্রাম্পকে এনভিডিয়ার প্রধান বলেছেন, ‘ওই নারী যে গুপ্তচর, জানতাম না’।

প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সম্পাদকের পছন্দ

প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি

xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoUS রাষ্ট্রপতি Donald Trump in the Oval Off...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV