রাজনীতি

ক্লু পাচ্ছে না পুলিশ, চিহ্নিত হয়নি অটোরিকশাটিও

ক্লু পাচ্ছে না পুলিশ, চিহ্নিত হয়নি অটোরিকশাটিও
ক্লু পাচ্ছে না পুলিশ, চিহ্নিত হয়নি অটোরিকশাটিও
ক্লু পাচ্ছে না পুলিশ, চিহ্নিত হয়নি অটোরিকশাটিও ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২
সম্পাদকের পছন্দ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২

প্রতীকী ছবিরাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপল...

ফাইল ছবিগায়ক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার কারণ উদঘাটন এবং কোনো সমীকরণে মিল খুঁজে পাচ্ছে না পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা। মামলাটি পুলিশসহ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নও (এসআরবি) ছায়া তদন্ত করছে।

ফাইল ছবিগায়ক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার কারণ উদঘাটন এবং কোনো সমীকরণে মিল খুঁজে পাচ্ছে না পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা। মামলাটি পুলিশসহ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নও (এসআরবি) ছায়া তদন্ত করছে। কিন্তু তার গাড়ি লক্ষ্য করে কেন দুর্বৃত্তরা গুলি করেছে তার কোনো ক্লু ঘটনার ১৬ দিনেও খুঁজে বের করতে পারেনি।

তিনি কি বাহরাইন গিয়েছিলেন
সম্পাদকের পছন্দ

তিনি কি বাহরাইন গিয়েছিলেন

‘হাজারের কোন ভূমিটি অতি প্রিয়?’ আমরা বললাম, ‘আল-মুশাক্কার।’ তিনি বললেন, ‘আল্লাহর শপথ, আমি তাতে প্রবে...

যে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলিবর্ষণ করা হয়েছে সেটিও চিহ্নিত করতে পারেনি থানা পুলিশ ও ডিবি। এতে গোটা মামলা তদন্ত ঘোরের মধ্যে রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রে জানা গেছে, রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের দোকান নিয়ে একাধিক পক্ষের দ্বন্দ্ব রয়েছে।

ওই কারণেই দুর্বৃত্তরা সেখানে গুলি করেছে। সেই গুলির লক্ষ্যবস্তু আসিফের গাড়ি কি না সেটিও তারা তদন্ত করে দেখছেন। ইতোমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে মামলাটি হস্তান্তর করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, তারা ঘটনার রহস্য উদঘাটনের কাজ করছেন। পাশাপাশি গুলিবর্ষণকারীকে চিহ্নিত করতে কাজ করছেন। গায়ক আসিফ আকবরের২৪ অক্টোবর ভোরে বিশাল সেন্টারের সামনে গায়ক আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।

ভবনটির তৃতীয় তলায় তার স্টুডিও রয়েছে। অন্যদিনের মতো সেদিন রাত ৮টার দিকে ওই স্টুডিওতে যান তিনি। স্টুডিওতে আসিফ, তার ছেলেসহ কয়েকজন ছিলেন।

আর নিচে ছিলেন তার গাড়িচালক। ভোরে গুলির শব্দ শুনতে পেয়ে বিশাল সেন্টারের নিরাপত্তাকর্মীরা ছুটে এসে দেখেন, পার্ক করা আসিফের গাড়ির চালকের আসনের ঠিক পেছনের কাচে গুলি করা হয়েছে। পরে গাড়িচালকও সেখানে যান।

তারা বিষয়টি আসিফকে জানালে তিনি নিচে নেমে গাড়িতে গুলি করা হয়েছে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। এ বিষয়ে পুলিশের তেজগাঁও অঞ্চলের উপপুলিশ কমিশনার মিজানুর রহমান গতকাল সোমবার রাতে আমার দেশকে বলেন, গুলির ঘটনায় গায়ক আসিফ বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেছিলেন।

মামলাটি এখন ডিবি তদন্ত করছে। এদিকে, মামলার অগ্রগতির বিষয়টি জানতে আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার পর পুলিশ বিশাল সেন্টারের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

এতে দেখা যায়, একটি অটোরিকশায় করে এসে দুর্বৃত্তরা গাড়িতে গুলি করে চলে গেছে। গুলিতে গাড়ির গ্লাস ভেঙে গেছে। যেখানে হামলাকারীর শুধু পা দেখা গেছে।

এই ফুটেজের সূত্র ধরে হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ওই অটোরিকশায় নম্বর প্লেট কিছুটা আবছা দেখা গেছে। এতে অটোরিকশাটিকে চিহ্নিত করতে পুলিশের বেগ পেতে হচ্ছে।

সূত্র জানায়, এ বিষয়ে আসিফকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তিনি পুলিশকে জানিয়েছেন তার সঙ্গে কারো বিরোধ বা শত্রুতা নেই। কেন তাকে গুলি করা হয়েছে সেই বিষয়টি নিয়ে নিজেও ধোঁয়াশার মধ্যে আছেন।

সূত্র জানায়, বিশাল সেন্টারে একাধিক দোকান নিয়ে ঝামেলা আছে বলে পুলিশের কাছে তথ্য এসেছে। সেই বিষয়টি কেন্দ্র করে সেখানে গুলির ঘটনা ঘটেছে কি না সেটিও খতিয়ে দেখছে পুলিশ। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ক্লু পাচ্ছে না পুলিশ, চিহ্নিত হয়নি অটোরিকশাটিও—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
সম্পাদকের পছন্দ

তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজার সদর উপজেলায় চলন্ত গাড়ির (প্রাইভেট কার) গতিরোধ করে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। আজ শ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV