খেলাধুলাব্রেকিং

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪
সম্পাদকের পছন্দ

আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে এবারের এইচএসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫৫২ পর...

সোনিয়ার পাশ্চাত্য মূল্যবোধ তাঁকে বুঝিয়েছিল, দল চাইলেও, শরিকেরা চাইলেও তাঁর প্রধানমন্ত্রী হওয়া ঠিক হবে না। এর পাশাপাশি আরও এক সত্য, রাহুল ও প্রিয়াঙ্কাও চাননি তাঁদের মা কখনো দেশের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করুন। প্রধানমন্ত্রী হওয়া উচিত হবে কি না, সেই দোলাচলে সোনিয়া...

সোনিয়ার পাশ্চাত্য মূল্যবোধ তাঁকে বুঝিয়েছিল, দল চাইলেও, শরিকেরা চাইলেও তাঁর প্রধানমন্ত্রী হওয়া ঠিক হবে না। এর পাশাপাশি আরও এক সত্য, রাহুল ও প্রিয়াঙ্কাও চাননি তাঁদের মা কখনো দেশের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করুন। প্রধানমন্ত্রী হওয়া উচিত হবে কি না, সেই দোলাচলে সোনিয়া কম ভোগেননি।

২৮ বছরের পথচলা উদ্‌যাপনে শরীয়তপুরে সাংস্কৃতিক আয়োজন
সম্পাদকের পছন্দ

২৮ বছরের পথচলা উদ্‌যাপনে শরীয়তপুরে সাংস্কৃতিক আয়োজন

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানছবি: বন্ধুসভানানা সাংস্কৃতিক...

আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ তাঁর সেই দোলাচলের কাহিনি শুনিয়েছে সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সেই অধ্যায়ে সোনিয়া লিখেছেন, ২০০৪ সালের লোকসভা নির্বাচনের মাস কয়েক আগেই ওই বিষয় নিয়ে ছেলেমেয়ের সঙ্গে তিনি কথা বলেছিলেন। তাঁদের মন বুঝতে চেয়েছিলেন।

কেমন ছিল সেই সময়কার তাঁর মানসিক পরিস্থিতি, ছেলে–মেয়ের মনেও তা নিয়ে কী চলছিল, কীভাবে মনের পাষাণভার নেমে গিয়েছিল, সেই বর্ণনায় সোনিয়া লিখেছেন, ‘ভোটের কয়েক মাস আগেই ছেলেমেয়ের সঙ্গে প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করি। একজন মুখের ওপর সরাসরি জানতে চেয়েছিল, দল জিতলে তুমি কি প্রধানমন্ত্রী হতে চাও। আমার উত্তর ছিল, মোটেই না।

সে জানতে চেয়েছিল, তুমি কি নিশ্চিত। জবাবে দৃঢ়ভাবে বলেছিলাম, মনের দিক থেকে আমি পরিষ্কার। রাহুল ও প্রিয়াঙ্কা কেউই চায়নি আমি প্রধানমন্ত্রী হই।

দাদি নিহত হওয়া ও বাবার নৃশংস খুনের তীব্র মানসিক আঘাত তাদের মনে গভীর রেখাপাত করেছে। তারা উপলব্ধি করেছে, ওই পদ গ্রহণের বিপদটা কোথায়। আমার উত্তর তাদের আশ্বস্ত করেছিল।

তাদের মনের ভার লাঘব হয়েছিল। আমিও হালকা হয়েছিলাম। ’.সেই প্রথম কারও কাছে সোনিয়া তাঁর মনোভাব স্পষ্ট করেছিলেন।

ব্যাপারটা তিনজনের মধ্যেই আবদ্ধ ছিল। সোনিয়া লিখেছেন, ‘আর কারও সঙ্গে ওই নিয়ে আলোচনা করিনি। গোটা নির্বাচন পর্বে যখনই কেউ ও নিয়ে প্রশ্ন করেছেন, আমি স্পষ্টভাবে কোনো উত্তর দিইনি।

আমরা তখন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করছি। সেই লড়াই ছিল নিজেদের বাঁচার জন্য। দলকে অটুট ও ঐক্যবদ্ধ রেখে প্রতিপক্ষের মোকাবিলা করছি তখন।

নেতৃত্ব নিয়ে আলোচনার সময় সেটা ছিল না। দলে নেতৃত্বের লড়াইও শুরু হতে দিইনি। নিজের অভিমত, আমি কী চাই, তা পুরোপুরি নিজের মধ্যেই রেখে দিয়েছি।

অতি ঘনিষ্ঠদেরও কিছু বুঝতে দিইনি। আমি জানতাম, কংগ্রেসের ঐতিহ্য তিনিই বইবেন, যিনি সরকার পরিচালনার অভিজ্ঞতায় ভরপুর এবং যাঁর সততার রেকর্ড নিখুঁত। ’তাঁর প্রতি তাঁর শাশুড়ি ও স্বামীর প্রত্যাশা কী, সোনিয়া তা জানতেন।

তাঁরা সারা জীবন কী জন্য অতিবাহিত করেছেন, তা জানা বলেই তাঁদের সবার প্রতি কর্তব্যবোধের চেতনা সোনিয়ার মধ্যে ছিল। কিন্তু সেই সময় তিনি পড়েছিলেন সংকটে। নিজের মনের মধ্যেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন।

একটা সত্তা ওই সম্ভাবনা খারিজ করে দেয় তো অন্য সত্তা বলে, দলীয় কর্মীদের প্রতি তোমার দায়বদ্ধতা রয়েছে। প্রত্যাখ্যান করলে তারা আহত হবে। যাঁরা ভোট দেবেন তাঁদেরও আশাহত করা হবে।

এই দোলাচল ক্ষণে ক্ষণে সোনিয়ার মন বদলাচ্ছিল সেই সময়ে। একটা সময় মনে হচ্ছে সব স্পষ্ট, পরক্ষণেই তিনি বিদ্ধ হচ্ছেন অন্য যুক্তিতে। .সেই সময় শরিকি নেতাদের এক বৈঠক ডাকা হয়েছিল।

সোনিয়ার বাসভবনে সেই মিটিংয়ে যাওয়ার আগে নেতারা কংগ্রেসের সহকর্মীদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘আমরা ঠিকই রাজি করিয়ে নেব। ’ বাড়ির এক প্রান্তে রাজীবের কনফারেন্স রুমে সেই বৈঠকে একের পর এক নেতা প্রধানমন্ত্রিত্ব গ্রহণের জন্য সোনিয়াকে অনুরোধ করে যাচ্ছিলেন। সোনিয়া চুপ করে শুনে যাচ্ছিলেন তাঁদের আরজি।

সোনিয়া লিখেছেন, ‘এক ঘণ্টা ধরে সেই অনুরোধের পর একসময় তাঁরা আমার মতামত জানতে চাইলেন। আমি মনে বল এনে মনের কথা জানালাম। তা শোনামাত্র ঘরের মধ্যে একটা গর্জন উঠল যেন।

শরিক দলের নেতারা উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এলেন। তাঁরা আমাকে ঘিরে ধরলেন। একজন বললেন, এটা আমরা মানব না।

আরেকজন বললেন, ম্যাডাম, এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। তাঁদের স্বর ছিল কঠিন। তাঁরা বললেন, আমরা এখানে না শুনতে আসিনি।

কোনো রকমে বিড়বিড় করে বললাম, ঠিক আছে। তাঁরা আমাকে কথা শেষ করতে দিলেন না। একের পর এক সবাই অভিনন্দন জানাতে লাগলেন।

কেউ কেউ বলে উঠলেন, উনি রাজি হয়েছেন, রাজি হয়েছেন। আমি নির্বাক, নিশ্চল, অনুভূতিহীন দাঁড়িয়ে রইলাম। তাঁরা সন্তুষ্ট হয়ে চলে গেলেন।

’.সোনিয়া তখনো লক্ষ করেননি, কনফারেন্স রুমের জানালাগুলো খোলা ছিল, তার একটির পাশে দাঁড়িয়ে ছিল প্রিয়াঙ্কা। পরে মাকে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, সারাক্ষণ তিনি সেখানে দাঁড়িয়ে মিটিংয়ে কে কী বলছিলেন শুনেছেন। শরিকি নেতারা যখন সোনিয়াকে ঘিরে ধরেছিলেন, প্রিয়াঙ্কার তখন মনে হয়েছিল, মাকে তাঁরা জবরদস্তি তাঁদের প্রস্তাব মানতে বাধ্য করেছিলেন।

কাঁদতে কাঁদতে প্রিয়াঙ্কা তখন রাহুলকে খুঁজে যাচ্ছিলেন। প্রিয়াঙ্কাকে ওই অবস্থায় দেখে রাহুল জানতে চান কী হয়েছে। প্রিয়াঙ্কার উত্তর ছিল, তাঁরা মাকে ঘিরে ধরেছিলেন।

মা ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। বিচলিত দুই ভাই–বোন মায়ের কাছে ছুটে যান। ‘তুমি হ্যাঁ বলে দিয়েছ।

’ চিৎকার করে ওঠে রাহুল। ‘আমি হ্যাঁ বলতে চাইনি। কিন্তু তাঁরা শুনছিলেন না।

কিন্তু তাঁরা চাপ দিচ্ছিলেন। তাঁরা তোমাকে চাপ দিচ্ছিলেন। ’ রাহুলের চোখেমুখে ক্রোধের আগুন।

‘দেখো মা, তুমি বরাবর এই বিষয়ে পরিষ্কার ছিলে। ’.প্রিয়াঙ্কারও চোখ লাল। সে বলল, ‘জোর করে কিছু কোরো না।

যা সিদ্ধান্ত নিয়েছ, সেই অনুযায়ী কাজ কোরো। আমরা দুজনেই তোমাকে সাহায্য করব। ’ আমারও কান্না পাচ্ছিল।

বেডরুম–লাগোয়া করিডরের আবছায়ায় দাঁড়িয়ে আমার মনে হলো, একটা অন্ধকার যেন আমাকে গ্রাস করে নিল। কে যেন সাবধান করে দিতে লাগল, আমার সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রতিক্রিয়া হবে। শুধু দলের জন্য নয়, দেশের জন্যও।

আমাদের প্রয়োজন এক দৃঢ় সরকারের, সক্ষম প্রশাসনের, যাতে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি থেকে ভারতকে আলাদা রাখা যায়। সবচেয়ে বেশি প্রয়োজন উন্নয়ন ও প্রগতি। রাজনীতিতে আমি এসেছিলাম এক লক্ষ্য নিয়ে।

জানতাম, আরএসএস ও তাদের উন্মত্ত শাখা–প্রশাখা দ্বারা উদ্বেলিত বিজেপি ক্ষমতায় এলে সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি করবে, সংবিধানের অবমাননা করবে। সোনিয়া তাঁর উপলব্ধির কথা লিখে জানিয়েছেন, তিনি নিশ্চিত, প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করলেই বিজেপি তাঁর বিদেশিনী চরিত্রকে সামনে টেনে আনবে। এমন হাওয়া তুলবে যা অতীতের সব ভালো অর্জন নষ্ট করে দেবে।

তিনি লিখেছেন, ‘জেনেশুনে কী করে আমি এমন দায়িত্ব নেব, যা আমার দেশকে আহত করবে। সেই দেশ যাকে আমি ভালোবাসি। না, কক্ষনো তা হতে পারে না।

’.সেই রাতেই নিজের মনের সঙ্গে দ্বন্দ্ব করে ভোররাতে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সোনিয়া। প্রিয়াঙ্কা ও রবার্ট নিজেদের বাড়ি চলে গিয়েছিল। সকালে উঠে সোজা রাহুলের কামরায় গিয়ে সোনিয়া তাঁকে বলেন, ‘আমি মনস্থির করে ফেলেছি।

নিজের নেওয়া সিদ্ধান্তেই অটল থাকব। ’ রাহুল তাঁকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘এটাই ঠিক সিদ্ধান্ত। ’ নির্বাচনী ফল ততক্ষণে প্রকাশিত হয়েছে।

সোনিয়া স্বস্তিতে ডুবে গেলেন। নেতা নির্বাচনের দিন সোনিয়া পার্লামেন্টের সেন্ট্রাল হলে ঢুকলেন। সবাই দাঁড়িয়ে উঠে টেবিল চাপড়ে তাঁকে সংবর্ধিত করলেন।

একজন তাঁর ভাষণে আরও একবার দায়িত্ব গ্রহণের কথা মনে করিয়ে দিলেন। সোনিয়া যেন দায়িত্ব গ্রহণ করেন। তিনি জানেন কী তাঁর করণীয়।

আত্মকথায় সোনিয়া লিখেছেন, ‘আমি লিখিত ভাষণ পড়া শুরু করলাম। গত ছ’বছরের রাজনৈতিক জীবনে একটা বিষয়ে আমি সব সময় পরিষ্কার থেকেছি। সেই কথা বারবার বলেওছি, প্রধানমন্ত্রিত্ব লাভ আমার জীবনের লক্ষ্য নয়।

সব সময় নিশ্চিত থেকেছি এই বিষয়ে যে আজকের এই পরিস্থিতি যখনই আসুক সব সময় আমি আমার অন্তরাত্মার কথা শুনব। সেই অন্তরাত্মা আজ বলছে, আমার উচিত বিনীতভাবে এই পদ প্রত্যাখ্যান করা। ’.‘শোনা মাত্র সবাই না না করতে করতে এগিয়ে এলেন।

কেউ কেউ কাঁদতে থাকলেন। কেউ পাগলের মতো আচরণ করতে লাগলেন। আমি ভাষণ থামিয়ে দিয়েছি।

আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একজন আমাকে হাত ধরে হলের বাইরে নিয়ে এলেন। আমার ছেলেমেয়েরা চলে এল।

আমার পাশে তারা দাঁড়িয়ে থাকল। কিছু পর আবার আমি সেন্ট্রাল হলে ঢুকলাম, বাকি ভাষণটুকু শেষ করতে। ‘আপনারা আমাকে সর্বসম্মতিতে নেতা বেছেছেন।

আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। সেই বিশ্বাস আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় চাপ সৃষ্টি করেছে। তবু আমি সেই নীতিই আঁকড়ে থাকব, যা এত বছর ধরে আমায় চালিয়ে এসেছে।

ক্ষমতা কখনো আমাকে আকর্ষণ করেনি। আমার লক্ষ্যও স্থির করেনি। আমার বরাবরের লক্ষ্য এ দেশের ধর্মনিরপেক্ষতার ভিত রক্ষা করা।

গরিবদের রক্ষা করা, ইন্দিরাজি ও রাজীবজি যা চিরকাল করে এসেছেন। ’সবাই ততক্ষণে বুঝে গেছেন কী ঘটতে চলেছে। তবু কেউ কেউ প্রতিবাদে সরব হচ্ছিলেন।

সোনিয়া তাঁদের সবার কাছে অনুমতি চাইলেন নেতা নির্বাচনের জন্য। সোনিয়া ঘোষণা করলেন মনমোহন সিংয়ের নাম। সবাই হাততালি দিয়ে উঠলেন।

সোনিয়া লিখেছেন, ‘ভাষণের কপি নিয়ে সরে এলাম। অবশেষে অগ্নিপরীক্ষা শেষ হলো।

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী
সম্পাদকের পছন্দ

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীতভারতের সাবেক প্রধানমন্ত্...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV