খেলাধুলাব্রেকিং

মসজিদে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ মানে কী

মসজিদে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ মানে কী
মসজিদে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ মানে কী
মসজিদে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ মানে কী ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
মায়ের ওষুধ কিনে ফেরার পথে নিষিদ্ধ লীগের ককটেল হামলায় দগ্ধ শিক্ষার্থী
সম্পাদকের পছন্দ

মায়ের ওষুধ কিনে ফেরার পথে নিষিদ্ধ লীগের ককটেল হামলায় দগ্ধ শিক্ষার্থী

ফাইল ছবি অসুস্থ মায়ের ওষুধ কিনতে গিয়েছিল ১৭ বছরের কিশোর আদর আলী। ওষুধ কিনে বাসায় ফেরার পথে তাকে ল...

মসজিদ মুসলিমদের ইবাদত, শিক্ষা ও সামাজিক যোগাযোগের অন্যতম কেন্দ্র। জুমার নামাজ, রমজানে ইফতার, ধর্মীয় শিক্ষা কিংবা জীবনের নানা আনন্দ-বেদনায় মুসলিমরা মসজিদে সমবেত হন। কিন্তু প্রতিবন্ধী মুসলিমদের অনেকের জন্য মসজিদে যাওয়া এবং সেখানে স্বাভাবিকভাবে অংশ নেওয়া এখনো নানা বাধায় পূ...

মসজিদ মুসলিমদের ইবাদত, শিক্ষা ও সামাজিক যোগাযোগের অন্যতম কেন্দ্র। জুমার নামাজ, রমজানে ইফতার, ধর্মীয় শিক্ষা কিংবা জীবনের নানা আনন্দ-বেদনায় মুসলিমরা মসজিদে সমবেত হন। কিন্তু প্রতিবন্ধী মুসলিমদের অনেকের জন্য মসজিদে যাওয়া এবং সেখানে স্বাভাবিকভাবে অংশ নেওয়া এখনো নানা বাধায় পূর্ণ।

ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নাহিদ ইসলাম
সম্পাদকের পছন্দ

ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নাহিদ ইসলাম

‘ক্যাম্পাস সাংবাদিক এবং আমরা সহযোদ্ধা, জুলাইয়ের সহযোদ্ধা।’ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...

এসব বাধা দূর করতে শুধু প্রবেশপথে র‍্যাম্প তৈরি করাই যথেষ্ট নয়; প্রয়োজন উপযুক্ত অবকাঠামো, সহজলভ্য ধর্মীয় শিক্ষা, সহানুভূতিশীল আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা। যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট আমালিয়াহতে ১০ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরেছেন লেখক মালাইকা আলিম। ‘অ্যাক্সেসিবিলিটি ইজ মোর দ্যান আ র‍্যাম্প: হোয়াট ডিজেবল্ড মুসলিমস নিড ফ্রম আওয়ার মস্কস’ শিরোনামের প্রতিবেদনে কয়েকজন প্রতিবন্ধী মুসলিমের অভিজ্ঞতার পাশাপাশি মসজিদকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে করণীয় তুলে ধরা হয়েছে।

৪৪ বছর বয়সী মোহাম্মদ খান একজন হুইলচেয়ার ব্যবহারকারী। দুই দশকেরও বেশি সময় ধরে মসজিদে যাতায়াত করতে গিয়ে তাকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। তার মতে, অনেক সময় মসজিদ আয়োজকদের হুইলচেয়ার ব্যবহারকারী বা চলাচলে প্রতিবন্ধকতার মুখে পড়া ব্যক্তিদের অভিজ্ঞতা থাকে না।

ফলে প্রতিবন্ধী মুসল্লিদের কী ধরনের সহায়তা প্রয়োজন, তা তারা বুঝতে পারেন না। ইংল্যান্ডের জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটির জনসংখ্যার প্রায় ১৭ দশমিক ৭ শতাংশ প্রতিবন্ধী ছিলেন। এত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি সত্ত্বেও মুসলিম সমাজের অনেক পরিসরে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন ও প্রবেশগম্যতা নিয়ে আলোচনা যথেষ্ট গুরুত্ব পায় না।

খানের অভিজ্ঞতা দেখায়, মসজিদে প্রবেশের সুযোগ তৈরি করাই প্রবেশগম্যতার একমাত্র শর্ত নয়। অনেক সময় ভবনের ভেতরেও প্রতিবন্ধী মুসল্লিদের নানা সমস্যায় পড়তে হয়। মসজিদের প্রবেশপথে উঁচু চৌকাঠ কিংবা অসমতল মেঝে হুইলচেয়ার ব্যবহারকারীদের চলাচলে বাধা সৃষ্টি করে।

অথচ খানের মতে, অনেক ক্ষেত্রে র‍্যাম্প তৈরি করতে কয়েক ঘণ্টার কাজই যথেষ্ট। তবে সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতার একটি হলো ব্যবহার উপযোগী শৌচাগারের অভাব। এ বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে খান বলেন, শৌচাগার ব্যবহারের সুযোগ না পেয়ে কখনো কখনো তাকে নিজেকে ভিজিয়ে ফেলতে হয়েছে।

তার ভাষায়, ‘শৌচাগারে যাওয়ার সুযোগের অপেক্ষায় কখনো কখনো আমার প্রস্রাব হয়ে যায়। এ ধরনের অভিজ্ঞতা শুধু সাময়িক অসুবিধা তৈরি করে না; বরং একজন মানুষের মর্যাদা, আত্মনির্ভরতা এবং সামাজিক জীবনে অংশগ্রহণের সুযোগকে ক্ষতিগ্রস্ত করে। গত ২০ বছর ধরে মসজিদে প্রবেশের সময় তাকে সংগ্রাম করতে দেখেছে সংশ্লিষ্ট সম্প্রদায়।

তবু খান কোনো নির্দিষ্ট মসজিদকে দোষারোপ করতে চান না। তার প্রত্যাশা, নিজের অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে মুসলিম সমাজ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন নিয়ে নতুন করে ভাববে এবং শুরু থেকেই তাদের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় নেবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ধর্মীয় শিক্ষায় সমান সুযোগ।

শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, তথ্য ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রতিবন্ধী মুসলিমদের বাধার মুখে পড়তে হয়। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থার (এনএইচএস) মনোবিজ্ঞান বিষয়ক থেরাপিস্ট মেহরিন আখতার জন্মের পর শৈশবে একাধিক অস্ত্রোপচারের পর প্রায় সাড়ে তিন বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। তবে তিনি অন্ধত্বকে নিজের কোনো ঘাটতি বা সীমাবদ্ধতা হিসেবে দেখেন না।

বরং তার মতে, দৃষ্টিশক্তিহীনতা তার ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রেখেছে এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আরও দৃঢ় করেছে। এমনকি সুযোগ থাকলেও তিনি দৃষ্টিশক্তি ফিরে পেতে চাইবেন না বলে জানিয়েছেন। ধর্মীয় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছোটবেলার একটি ইতিবাচক অভিজ্ঞতার কথা স্মরণ করেন আখতার।

স্কুলে তার এক শিক্ষক আরবি ও ব্রেইল—দুই পদ্ধতিতেই পড়তে পারতেন। ওই শিক্ষক বিশেষ উদ্যোগ নিয়ে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে পবিত্র কোরআন শেখার সুযোগ করে দেন। আখতারের মতে, এ ধরনের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের জন্য সব সময় বড় ধরনের অবকাঠামোগত পরিবর্তন বা বিপুল অর্থের প্রয়োজন হয় না; অনেক সময় আন্তরিকতা ও প্রয়োজন বোঝার মানসিকতাই যথেষ্ট।

তবে সব অভিজ্ঞতা ইতিবাচক ছিল না। কয়েক বছর আগে একটি ইসলামি সেমিনারে অংশ নিয়ে তিনি দেখেন, অন্য সবার জন্য ছাপানো হ্যান্ডআউট দেওয়া হলেও তার জন্য দেওয়া উপকরণগুলো ব্যবহার উপযোগী ছিল না। সেমিনারের আলোচনা থেকে উপকৃত হলেও আয়োজকেরা আগেই তাঁর প্রয়োজনের বিষয়টি কেন বিবেচনা করেননি, তা নিয়ে প্রশ্ন তৈরি হয় তার মনে।

আখতারের মতে, প্রতিবন্ধী মুসলিমদের জন্য বড় বাধাগুলোর একটি তাদের প্রতিবন্ধকতা নয়, বরং তাদের সম্পর্কে অন্যদের ভুল ধারণা। অনেকে তাকে নিয়মিত নামাজ পড়তে বা ইসলামি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে দেখে বিস্মিত হন। যেন প্রতিবন্ধকতা থাকলে কারও ধর্মীয় জীবন ও আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়ার কথা।

অনেকে তার জন্য দোয়া করতে গিয়ে বলেন, ‘আল্লাহ যেন আপনাকে আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। ’ কিন্তু আখতার চান, তার সুস্বাস্থ্য, সম্পদ ও সাফল্যের জন্য দোয়া করা হোক। তার মতে, সমাজ যখন প্রতিবন্ধী ব্যক্তিদের ঘিরে অপ্রয়োজনীয় বাধা তৈরি করে এবং তাঁদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, তখনই প্রতিবন্ধকতা আরও সীমাবদ্ধ হয়ে ওঠে।

ইসলামের ইতিহাসেও প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মান ও দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.)-কে নবীজি (সা.) অনুপস্থিত থাকলে নামাজে ইমামতি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ঘটনা স্মরণ করিয়ে দেয়, প্রতিবন্ধকতার কারণে কোনো ব্যক্তির মর্যাদা কিংবা মুসলিম সমাজে তার অবস্থান কমে যায় না।

মসজিদে স্বাগত বোধ করাও প্রবেশগম্যতার অংশ। যুক্তরাজ্যের প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে কাজ করা সংস্থা আমানাতির সহপ্রতিষ্ঠাতা জাহরা ফয়সালের মতে, মসজিদে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের বাধা অনেক সময় নামাজের কক্ষে পৌঁছানোর আগেই শুরু হয়। তার ভাষায়, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো মানুষ সেখানে নিজেকে কতটা স্বাগত ও গ্রহণযোগ্য মনে করছেন।

প্রতিবন্ধী মুসলিম ও তাদের পরিবারের সঙ্গে কাজ করতে গিয়ে ফয়সাল দেখেছেন, নেতিবাচক মনোভাব, সচেতনতার অভাব এবং সামাজিক কলঙ্কের কারণে অনেকে মসজিদে যেতে নিরুৎসাহিত হন। প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের অনেক সময় সহযোগিতার বদলে বিচার বা সমালোচনার মুখে পড়তে হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অন্যদের তুলনায় কম সক্ষম মনে করাও একটি প্রচলিত ভুল ধারণা।

অনেক সময় তাদের সঙ্গে সরাসরি কথা না বলে অভিভাবক কিংবা পরিচর্যাকারীর সঙ্গে কথা বলা হয়। এতে প্রতিবন্ধী ব্যক্তির নিজস্ব মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয় না। যাদের প্রতিবন্ধকতা বাইরে থেকে বোঝা যায় না, তাদের অভিজ্ঞতাও কম বিচ্ছিন্নতাপূর্ণ নয়।

তাদের প্রয়োজন অনেক সময় প্রশ্নবিদ্ধ হয় কিংবা উপেক্ষিত থাকে। কারণ, তাদের প্রতিবন্ধকতা দৃশ্যমান নয় বলে অন্যরা বিষয়টি সহজে বুঝতে পারেন না। তবে পরিস্থিতি পরিবর্তনের কিছু উদ্যোগও দেখা যাচ্ছে।

যুক্তরাজ্যের কয়েকটি মসজিদ ও মুসলিম সংগঠন সংবেদনশীলতা বিবেচনায় বিশেষ কক্ষ, প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি এবং আরও সহজলভ্য সামাজিক কার্যক্রম চালু করছে। ফয়সালের মতে, অর্থ ব্যয় করে বড় ধরনের সংস্কার ছাড়াও অনেক ক্ষেত্রে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ তৈরি সম্ভব। এর শুরু হতে পারে প্রতিবন্ধী ব্যক্তিদের কথা মনোযোগ দিয়ে শোনা থেকে।

মসজিদকে অন্তর্ভুক্তিমূলক করতে চারটি ক্ষেত্রে গুরুত্ব। ফয়সাল মসজিদে প্রতিবন্ধী মুসলিমদের অংশগ্রহণ বাড়াতে চারটি ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এগুলো হলো—প্রবেশগম্য অবকাঠামো, ধর্মীয় শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি এবং প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ব্যবহারিক সহায়তা।

অবকাঠামোর ক্ষেত্রে প্রতিবন্ধীবান্ধব পার্কিং, প্রশস্ত দরজা, সিঁড়িবিহীন প্রবেশপথ, চলাচলে সহায়ক হাতল এবং ব্যবহার উপযোগী শৌচাগার নিশ্চিত করা প্রয়োজন। এতে হুইলচেয়ার ব্যবহারকারীসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মুসল্লি সহজে মসজিদে প্রবেশ ও চলাচল করতে পারবেন। ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির কোরআন এবং সহজে ব্যবহারযোগ্য শিক্ষা উপকরণ সরবরাহ করা যেতে পারে।

পাশাপাশি মসজিদের ইমাম, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। মসজিদের বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি পরিকল্পনার সময় শুরু থেকেই প্রতিবন্ধী মুসলিমদের যুক্ত করার ওপরও জোর দিয়েছেন ফয়সাল। এতে তাদের প্রয়োজন ও অভিজ্ঞতা পরিকল্পনায় প্রতিফলিত হবে।

একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক সহায়তা নিশ্চিত করাও জরুরি। ফয়সালের মতে, প্রতিবন্ধী মুসলিমদের জন্য বিশেষ কিছু করার বিষয় হিসেবে প্রবেশগম্যতাকে দেখা উচিত নয়। তারা সব সময়ই মুসলিম সম্প্রদায়ের অংশ ছিলেন।

তাই তাদের অন্তর্ভুক্ত করা কোনো বাড়তি অনুগ্রহ নয়; বরং স্বাভাবিক অধিকার ও সামাজিক দায়িত্বের স্বীকৃতি। মোহাম্মদ খান, মেহরিন আখতার ও জাহরা ফয়সালের অভিজ্ঞতা থেকে স্পষ্ট, মসজিদকে প্রতিবন্ধীবান্ধব করে তোলার অর্থ শুধু র‍্যাম্প, লিফট কিংবা ভবন নির্মাণের নিয়ম মেনে চলা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মর্যাদা, স্বাধীনভাবে চলাফেরা এবং সমাজের অংশ হিসেবে নিজেকে গ্রহণযোগ্য মনে করার অধিকার।

খানের অভিজ্ঞতায় দেখা যায়, মসজিদের অনেক বাধাই অনিবার্য নয়; বরং পরিকল্পনার ঘাটতি, অবহেলা ও সচেতনতার অভাব থেকে তৈরি হয়। আখতারের বক্তব্য মনে করিয়ে দেয়, প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সমাজের দৃষ্টিভঙ্গিও তাদের অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর ফয়সালের মতে, এসব সমস্যা সমাধানের শুরু হতে পারে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা, প্রতিবন্ধী ব্যক্তিদের কথা শোনা এবং তাঁদের প্রভাবিত করে এমন সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে।

ফয়সাল বলেন, ‘প্রতিটি ছোট উদ্যোগই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেক মানুষই পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন। প্রতিবন্ধী মুসলিমদের মসজিদে জায়গা আছে কি না, সেটি আসল প্রশ্ন নয়। তারা যে মুসলিম সমাজের অবিচ্ছেদ্য অংশ, তা আগেই প্রতিষ্ঠিত।

বরং প্রশ্ন হলো—মসজিদগুলো কি তাদের উপস্থিতি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে নির্মিত, পরিচালিত এবং পরিকল্পিত হচ্ছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

পথশিশুদের জীবন বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে আরিয়ান আরিফের পথচলা | লিগ্যাসি উইথ এমআরএইচ
সম্পাদকের পছন্দ

পথশিশুদের জীবন বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে আরিয়ান আরিফের পথচলা | লিগ্যাসি উইথ এমআরএইচ

তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণার গল্প নিয়ে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন: প্রাইম ব্যাংক নিবেদিত ‘লিগ্যাস...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV