রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / ভোর ৪:০৪ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলা

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ
ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালিদ হাসান। অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে সিলেটের বড় সংগ্রহের ভিত গড়েছেন আশরাফুল হাসান ও অধিনায়ক জাকির হাসান।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালিদ হাসান। অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে সিলেটের বড় সংগ্রহের ভিত গড়েছেন আশরাফুল হাসান ও অধিনায়ক জাকির হাসান।

টস জিতে ব্যাটিংয়ে নামা ময়মনসিংহ শুরুতেই চাপে পড়ে। ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। তবে এক প্রান্তে অবিচল থেকে ১৭৪ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৭৪ রান করেন খালিদ।

আবদুল মাজিদের ৩৭ রানের পর আল আমিন জুনিয়রের ৫৪ ও মোসাদ্দেক হোসেনের ৪৭ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় দলটি। শেষদিকে ফাহিমের অপরাজিত ২৫ রানে ৮২.৩ ওভারে ছয় উইকেটে ২৪৭ রান নিয়ে দিন শেষ করে ময়মনসিংহ। বরিশালের তানভীর ইসলাম ৫৫ রানে নেন তিন উইকেট।

রাজশাহীর বিপক্ষে সিলেটের ইনিংস আরো সমৃদ্ধ। মজহারুল হক মাজেদের ৫০ রানের পর জাকির ১০৬ বলে করেন ৬৫। তবে দিনের সবচেয়ে উজ্জ্বল ইনিংসটি আশরাফুলের, ১২৩ বলে ৯ চার ও এক ছক্কায় করেন ৮৩।

তোফায়েল আহমেদের ৪২ ও নাসুম আহমেদের অপরাজিত ২৪ রানও অবদান রেখেছে। দিন শেষে ৭৯ ওভারে আট উইকেটে ৩২৯ রান তুলেছে সিলেট। রাজশাহীর নিহাদ উজ জামান ৫১ রানে তিন উইকেট নিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
খেলাধুলা

ভালো ব্যাটসম্যানরা কি অন্ধকারেও দেখতে পান

সব বল খেলার দরকার নেই। কিন্তু সব বলেই ব্যাটসম্যানের বিচার-বিবেচনাটা লাগে। খেলবেন কি খেলবেন না। খেললেও কীভাবে? আর এই খেলা কিংবা কীভ...

24TV.Live ব্যানার
খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দিচ্ছে ইউনাইটেড মেডিকেল ক...

24TV.Live ব্যানার
খেলাধুলা

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

একটি ইনিংস, ২৪২ রান। আর তাতেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানের বইয়ে নতুন করে লিখতে হলো অনেকগুলো পাতা। সিলেটের উইকেটে তাওহীদ...

24TV.Live ব্যানার
খেলাধুলা

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

বিশ্বকাপের ফাইনালে হারের পর মাঠের বাইরের সংঘাতের রেশ এখনো কাটেনি আর্জেন্টিনার। স্পেনের বিপক্ষে ফাইনালের পরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় লি...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV