রাজনীতি

বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে

বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে
বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে
বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

গানের রয়্যালটি, সংগীতের স্বত্ব, বিশ্বজুড়ে কনসার্ট ও আবাসন খাতে বিনিয়োগ—এসব মিলিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী পল ম্যাককার্টনি। ফোর্বসের হিসাবে, ৮৪ বছর বয়সী সাবেক এই বিটলস সদস্যের মোট সম্পদের পরিমাণ অন্তত ১৪০ কোটি ডলার। তিনি বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্...

গানের রয়্যালটি, সংগীতের স্বত্ব, বিশ্বজুড়ে কনসার্ট ও আবাসন খাতে বিনিয়োগ—এসব মিলিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী পল ম্যাককার্টনি। ফোর্বসের হিসাবে, ৮৪ বছর বয়সী সাবেক এই বিটলস সদস্যের মোট সম্পদের পরিমাণ অন্তত ১৪০ কোটি ডলার। তিনি বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী সংগীতশিল্পী।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন সাড়ে ৫ কোটি মানুষ
সম্পাদকের পছন্দ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন সাড়ে ৫ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আগাম ভোট দিয়েছেন ৫ কোটি ৪৫ লাখের বেশি ভোটার। আগামীকাল অ...

তাঁর ওপরে আছেন মার্কিন সংগীতশিল্পী জে-জেড ও টেইলর সুইফট। লিভারপুলের শ্রমজীবী পরিবারে বেড়ে ওঠা ম্যাককার্টনির ছোটবেলা থেকেই অর্থ উপার্জনের প্রতি আগ্রহ ছিল। যুদ্ধবিধ্বস্ত শহরে পরিবারের আর্থিক টানাপোড়েন দেখে তিনি একসময় সিদ্ধান্ত নিয়েছিলেন, অর্থ উপার্জনের চেষ্টা করবেন।

সে লক্ষ্যেই তাঁর গান লেখা ও সংগীতের জগতে যাত্রা শুরু। কিন্তু ১৯৬০–এর দশকে বিটলস বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠার পরও শুরুতে গানের বাণিজ্যিক সাফল্যের ন্যায্য হিস্যা পাননি তিনি। .বিটলসের চুক্তি অনুযায়ী, ওই সময়ে প্রতিটি অ্যালবাম বিক্রিতে ব্যান্ডের সদস্যদের আয় ছিল এক পেনিরও কম।

অন্যদিকে তাঁদের লেখা গানের কথা ও সুরের স্বত্ব নিয়ন্ত্রণ করতেন প্রকাশক ডিক জেমস। ফলে ব্যান্ড যত জনপ্রিয় হয়েছে, সদস্যদের আয় সে অনুপাতে বাড়েনি। পরিস্থিতি বদলাতে শুরু করে ১৯৬৯ সালে।

বিটলস ভেঙে যাওয়ার কয়েক মাস আগে নিজস্ব সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এমপিএল কমিউনিকেশনস গড়ে তোলেন পল ম্যাককার্টনি। এর মাধ্যমে নিজের একক সংগীতজীবনের গান ও মূল রেকর্ডিংয়ের স্বত্বের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। ভবিষ্যতে গানের রয়্যালটি থেকেও যেন বেশি আয় হয়, তা নিশ্চিত করেন তিনি।

এরপর অন্য শিল্পীদের গানের স্বত্ব কেনায় মনোযোগী হন তিনি। ১৯৬০–এর দশকের রক সংগীতশিল্পী বাডি হলির গানের স্বত্ব কেনার পাশাপাশি ব্রডওয়ের সংগীতনাট্যের গান ও ক্রিসমাসের জনপ্রিয় গানগুলোর স্বত্বও সংগ্রহ করেন। সংগীতের স্বত্ব কেনাবেচার বাজার বড় হয়ে ওঠার বহু আগেই এ ব্যবসায় বিনিয়োগ শুরু করেন তিনি।

.এখন এমপিএল কমিউনিকেশনসের মালিকানায় হাজার হাজার গান আছে। ফোর্বসের অনুমান, এসব থেকে বছরে কয়েক কোটি ডলার আয় হয়। প্রতিষ্ঠানটির বাজারমূল্য অন্তত ২৫ কোটি ডলার।

গান ও সংগীতের স্বত্ব থেকে পাওয়া রয়্যালটিই এখন ম্যাককার্টনির সবচেয়ে বড় ব্যবসায়িক আয়ের উৎস। তবে ফোর্বসের হিসাব নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। বিটলসের প্রতিষ্ঠান অ্যাপল কর্পস থেকেও বড় অঙ্কের আয় করেন ম্যাককার্টনি।

সংগীত স্ট্রিমিং, ভিনাইল রেকর্ড বিক্রি ও বিটলসের পণ্য বিপণন থেকে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ৫ কোটি ডলারের বেশি। ম্যাককার্টনি, রিঙ্গো স্টার, প্রয়াত জন লেনন ও জর্জ হ্যারিসনের উত্তরাধিকারীরা প্রতিষ্ঠানটির আয়ের ২৫ শতাংশ করে পান। ফোর্বসের হিসাবে, অর্থের অঙ্কে তা ১৫ কোটি ডলারের বেশি।

বিটলসের গান লেখার স্বত্ব থেকেও ভালো আয় হয় ম্যাককার্টনির। জন লেননের সঙ্গে লেখা গানগুলোর যুক্তরাষ্ট্রের স্বত্ব ফিরে পেতে দীর্ঘদিন চেষ্টা করেছেন ম্যাককার্টনি। এ জন্য তাঁকে আইনি লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন পক্ষের সঙ্গে দর-কষাকষি করতে হয়েছে।

.বর্তমানে এসব গানের স্বত্ব থেকে বছরে অন্তত এক কোটি ডলার আয় করেন তিনি। ফোর্বসের হিসাবে, এই স্বত্বের মূল্য প্রায় ২০ কোটি ডলার। এ ছাড়া বিশ্বজুড়ে সংগীত সফর থেকে কয়েক শ কোটি ডলারের টিকিট বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের হ্যাম্পটন এলাকায় তাঁর একাধিক সম্পদ আছে। ব্যক্তিগত শিল্পকর্মের সংগ্রহে আছে পাবলো পিকাসো ও রেনে ম্যাগ্রিতের মতো শিল্পীর কাজ। ফোর্বসের হিসাবে, বিশ্বের ধনী সংগীতশিল্পীদের তালিকায় ২৮০ কোটি ডলারের সম্পদ নিয়ে শীর্ষে আছেন জে-জেড।

দ্বিতীয় স্থানে থাকা টেলর সুইফটের সম্পদের পরিমাণ ২০০ কোটি ডলার। ১৪০ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে আছেন ম্যাককার্টনি। তবে এসব সম্পদের হিসাব ফোর্বসের অনুমানভিত্তিক।

পাবনার বেড়ায় কৃষকদের প্রাকৃতিক কৃষি সম্মাননা প্রদান
সম্পাদকের পছন্দ

পাবনার বেড়ায় কৃষকদের প্রাকৃতিক কৃষি সম্মাননা প্রদান

প্রান্তিক কৃষকদের পরিবেশবান্ধব চাষাবাদ এবং প্রাকৃতিক ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে ‘প্রাকৃতিক...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV