খেলাধুলা

প্রবীণদের কাঁধ ও কোমর ব্যথা

প্রবীণদের কাঁধ ও কোমর ব্যথা
প্রবীণদের কাঁধ ও কোমর ব্যথা
প্রবীণদের কাঁধ ও কোমর ব্যথা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

বয়স বাড়লে শরীরে ব্যথাবেদনা হওয়াকে আমাদের সমাজে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ধরে নেওয়া হয়। তবে প্রবীণদের কাঁধ, ঘাড়, কোমর বা পেশির এই ব্যথা সবসময় সাধারণ বাতের সমস্যা নয়। চিকিৎসা বিজ্ঞানে কাছাকাছি লক্ষণযুক্ত তিনটি রোগ—ফাইব্রোমায়ালজিয়া (FMS), পলিমায়ালজিয়া রি...

বয়স বাড়লে শরীরে ব্যথাবেদনা হওয়াকে আমাদের সমাজে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ধরে নেওয়া হয়। তবে প্রবীণদের কাঁধ, ঘাড়, কোমর বা পেশির এই ব্যথা সবসময় সাধারণ বাতের সমস্যা নয়। চিকিৎসা বিজ্ঞানে কাছাকাছি লক্ষণযুক্ত তিনটি রোগ—ফাইব্রোমায়ালজিয়া (FMS), পলিমায়ালজিয়া রিউমেটিকা (PMR) এবং জায়ান্ট সেল আর্টারাইটিস (GCA) প্রায়ই সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদের মধ্যেও বিভ্রান্তি তৈরি করে।

শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, সন্তানের দায়িত্ব রাষ্ট্রের
সম্পাদকের পছন্দ

শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, সন্তানের দায়িত্ব রাষ্ট্রের

নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় মাদ্রাসাশিক্ষক আমা...

সময়মতো সঠিক রোগ নির্ণয় করা না হলে প্রবীণদের জীবনমান ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিতে পারে চিরতরে দৃষ্টিশক্তি হারানোর মতো মারাত্মক পরিণতি। প্রবীণদের শরীর ব্যথার মূল কারণ চিহ্নিত করতে এই তিন ব্যাধির সূক্ষ্ম পার্থক্য ও বৈচিত্র্য বোঝা অত্যন্ত প্রয়োজন। এটি মূলত স্নায়ুতন্ত্রের ব্যথা প্রক্রিয়াজাতকরণের এক ধরনের ত্রুটি।

এতে কোনো শারীরিক প্রদাহ সৃষ্টি হয় না, তবে শরীরজুড়ে ছড়ানো পেশির ব্যথা ও শক্তভাব থাকে। এর পাশাপাশি ঘুম না হওয়া, তীব্র ক্লান্তি, বিষণ্ণতা এবং মনোযোগে ঘাটতি দেখা যায়। রক্ত পরীক্ষায় (ESR/CRP) কোনো প্রদাহের ছাপ পাওয়া যায় না।

এটি জয়েন্ট ও বার্সার ইমিউনজনিত প্রদাহ (Inflammation)। এতে সাধারণত কাঁধ ও ঊরুর সংযোগস্থলের (Pelvic girdle) পেশিতে তীব্র ব্যথা ও শক্তভাব থাকে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর শরীর নাড়াতে প্রচণ্ড কষ্ট হয়।

রক্তে প্রদাহের মাত্রা (ESR ও CRP) অনেক বেশি পাওয়া যায়। এটি মাঝারি ও বড় রক্তনালির (বিশেষ করে মাথার কনপটির ধমনি) এক ধরনের মারাত্মক প্রদাহ। এতে তীব্র মাথাব্যথা, চিবানোর সময় চোয়ালে ব্যথা, কনপটির রগ ফুলে ওঠা এবং দৃষ্টি আবছা হয়ে আসার মতো লক্ষণ দেখা দেয়।

রক্তে ESR ও CRP-র মাত্রা অত্যন্ত উঁচুতে থাকে। পলিমায়ালজিয়া রিউমেটিকায় (PMR) আক্রান্ত প্রবীণদের প্রায় ১৫-২০ শতাংশের ক্ষেত্রে পরবর্তী সময়ে জায়ান্ট সেল আর্টারাইটিস (GCA) দেখা দিতে পারে। সঠিক সময়ে প্রদাহ নিয়ন্ত্রণ না করা হলে কনপটির ধমনি ব্লক হয়ে চোখের অপটিক নার্ভের রক্ত চলাচল চিরতরে বন্ধ হয়ে যায়।

ফলে রোগী সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারাতে পারেন। সাধারণ বাতের ব্যথা মনে করে প্রবীণরা চিকিৎসা পিছিয়ে দিলে এই ক্ষতি আর কখনোই ফেরানো যায় না। প্রবীণদের ক্ষেত্রে অপরীক্ষিত বা ভুল চিকিৎসার প্রভাব অত্যন্ত মারাত্মক হতে পারে।

PMR বা GCA চিকিৎসায় নির্দিষ্ট মাত্রায় স্টেরয়েড সেবন অত্যন্ত কার্যকর এবং জীবন রক্ষাকারী। কিন্তু প্রবীণ রোগীদের ক্ষেত্রে দীর্ঘদিন অনিয়ন্ত্রিত স্টেরয়েড ব্যবহারে হাড় ক্ষয় (অস্টিওপোরোসিস), ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং সংক্রমণের ঝুঁকি বহুলাংশে বৃদ্ধি পায়। ফাইব্রোমায়ালজিয়াকে (FMS) ভুলবশত PMR মনে করে স্টেরয়েড দিলে ব্যথার কোনো উপশম তো হয়ই না, বরং ওষুধের তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রবীণ শরীর আরো অসুস্থ হয়ে পড়ে।

ব্যথার সঙ্গে যদি হঠাৎ তীব্র নতুন মাথাব্যথা শুরু হয়, খাবার চিবানোর সময় চোয়ালে ব্যথা লাগে, কিংবা চোখে ঝাপসা বা দ্বি-দৃশ্যায়ন (double vision) দেখা দেয়, তবে এক মুহূর্ত সময় নষ্ট না করে রিউম্যাটোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। প্রবীণ সদস্য সকালে ঘুম থেকে ওঠার পর যদি ৪৫ মিনিটের বেশি সময় কাঁধ, ঘাড় বা কোমর নাড়াতে কষ্ট বোধ করেন, তবে সেটিকে সাধারণ ‘বয়সের ভার’ না ভেবে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। লেখক : বিভাগীয় প্রধান, কার্ডিওলজি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

প্রবীণদের কাঁধ ও কোমর ব্যথা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

রাচিন ও কনওয়েকে ফিরিয়ে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা
সম্পাদকের পছন্দ

রাচিন ও কনওয়েকে ফিরিয়ে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নিউজিল্যান্ডের দলে ফিরছেন রাচিন রবীন্দ্র। তাকে নিয়েই দুই ম্যাচ টেস্ট...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV