রাজনীতি

প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান

প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান
প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান
প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
২০২৭ সাল থেকে শিক্ষার্থীদের যা শেখানো হবে, জানালেন শিক্ষামন্ত্রী
সম্পাদকের পছন্দ

২০২৭ সাল থেকে শিক্ষার্থীদের যা শেখানো হবে, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত...

প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) আসন্ন নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। তাঁরা বলেছেন, প্রকৌশলীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্...

প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) আসন্ন নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। তাঁরা বলেছেন, প্রকৌশলীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে আইইবিকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। মঙ্গলবার আইইবি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।

আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ফিরে দেখা ইতিহাসের এক উত্তাল অধ্যায়
সম্পাদকের পছন্দ

আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ফিরে দেখা ইতিহাসের এক উত্তাল অধ্যায়

১৯৭৫ সালের নভেম্বরের প্রথম সপ্তাহ ছিল স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ইতিহাসের অন্যতম অস্থির সময়। রাষ্ট...

অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রকৌশলী অংশগ্রহণ করেন এবং নিজেদের পেশাগত বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইইবি নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, এবারের নির্বাচন তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আনন্দঘন ও ভীতিমুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তা আগে পাওয়া যায়নি।

এ জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, প্রকৌশলীদের কথা বলা ও দাবি আদায়ের অন্যতম জায়গা আইইবি। দেশের জন্য কাজ করার সৎ নিয়ত থাকলে সেই কাজও ইবাদত হিসেবে গণ্য হবে।

প্রকৌশলীদের যথেষ্ট মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে অন্য বিভাগের শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। এ পরিস্থিতির পরিবর্তনে আইইবিতে যোগ্য ও ভালো মানুষদের নির্বাচিত করতে হবে। নির্বাচন শেষ হলেই দায়িত্ব শেষ হবে না, বরং দেশের জন্য আরও বেশি কাজ করতে হবে।

কেমিক্যাল বিভাগের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী বলেন, দেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের সংখ্যা তুলনামূলক কম হলেও তাঁরা বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারসহ সব বিভাগের প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। দেশের মানুষের কল্যাণে কাজ করবেন, এমন প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী রফিকুল ইসলাম বলেন, স্বৈরাচারী শাসনামলে আইইবি নির্বাচনে ভিন্ন প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রকৌশলীদের ভয়ভীতি ও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে এবারের নির্বাচনে সেই পরিস্থিতি নেই। ভোট দেওয়ার পাশাপাশি ভোটের ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকৌশলীদের দায়িত্ব পালন করতে হবে।

ইঞ্জিনিয়ার শাহ ফয়সাল বিন রহমান বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে প্রকৌশলীরা বিভক্ত হয়ে পড়েছেন। অথচ বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধাসহ নিজেদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যেই তাঁরা ‘ওয়ান আইইবি’ ধারণা নিয়ে কাজ করছেন।

রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য থাকলেও দেশের বৈষম্য দূর করে উন্নত রাষ্ট্র গঠনে প্রকৌশলীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ইদ্রিস আলী, রফিকুল ইসলাম ও শাহ ফয়সাল বিন রহমান প্রমুখ। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

১৭ এর অধীন চাকরি, পদ ৫৫
সম্পাদকের পছন্দ

১৭ এর অধীন চাকরি, পদ ৫৫

ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীন ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৫৫। আবেদনে...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV