খেলাধুলা

থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে কারা, সিদ্ধান্ত আজ

থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে কারা, সিদ্ধান্ত আজ
থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে কারা, সিদ্ধান্ত আজ
থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে কারা, সিদ্ধান্ত আজ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দুই নেতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সম্পাদকের পছন্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দুই নেতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম...

ছবি: সংগৃহীতহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে তুলে দেওয়ার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ লক্ষ্যে বেবিচকের পরিচালনা পর্ষদের সভায় কনসোর্টিয়ামের প্রস্তাবিত শ...

ছবি: সংগৃহীতহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে তুলে দেওয়ার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ লক্ষ্যে বেবিচকের পরিচালনা পর্ষদের সভায় কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মহেশখালীর চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ পেলেন বিএনপি নেতারা
সম্পাদকের পছন্দ

মহেশখালীর চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ পেলেন বিএনপি নেতারা

কক্সবাজারের মহেশখালী উপজেলার মেয়াদোত্তীর্ণ চারটি ইউনিয়ন পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ দিয়ে...

এদিকে থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার সুযোগ ধরে রাখতে তৎপর হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ জন্য সংস্থাটি বেবিচকের কাছে আনুষ্ঠানিকভাবে লাইসেন্সের আবেদন করেছে। একই সঙ্গে দ্রুত লাইসেন্স অনুমোদনের অনুরোধ জানিয়েছে।

বেবিচকের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ চলছে। আজকের বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আগামী ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে ইতোমধ্যে আপত্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে পরিচালনার দায়িত্ব, রাজস্ব ভাগাভাগি এবং চুক্তির বিভিন্ন ধারায় সরকার কী পরিমাণ ছাড় দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাড়াহুড়ো করে চুক্তি চূড়ান্ত করতে গিয়ে জাতীয় স্বার্থ, দেশের বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকেও আপত্তি জানানো হয়েছে। এ পরিস্থিতিতে বেবিচকের বোর্ড সভায় চুক্তির স্পর্শকাতর শর্তগুলো পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় অনুমোদন মিললে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

অন্যদিকে দীর্ঘদিন ধরে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে লাগেজ সরবরাহে বিলম্ব, মালামাল হারানো, সেবার মান এবং দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি নিয়ে বিভিন্ন সময়ে দেশি-বিদেশি এয়ারলাইন্স অসন্তোষ প্রকাশ করেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে থার্ড টার্মিনালে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠান যুক্ত করার উদ্যোগ নেয় সরকার।

গত মাসে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম বেবিচকের কাছে চারটি বিদেশি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করে। এগুলো হলো সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতের ডানাটা এবং যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন। বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিমান।

এ জন্য বিদ্যমান গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেন্সের কার্যপরিধি বাড়িয়ে তাতে থার্ড টার্মিনাল অন্তর্ভুক্ত করার আবেদন করেছে সংস্থাটি। গত ২৮ অক্টোবর বেবিচক চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এ আবেদন জানান। চিঠিতে দ্রুত লাইসেন্স অনুমোদন এবং ১৬ ডিসেম্বর থেকে সেবা দেওয়ার সুযোগ নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

বিমানের আবেদনের পরিপ্রেক্ষিতে জানা যায়, গত ১৯ অক্টোবর বেবিচকের এক চিঠিতে বলা হয়েছিল, সিভিল এভিয়েশন অ্যাক্ট-২০১৭ এবং এএনও (গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস)-২০১৮ অনুযায়ী বিমানের বিদ্যমান লাইসেন্সে শুধু প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কথা উল্লেখ রয়েছে। ১৬ ডিসেম্বর থেকে থার্ড টার্মিনালে কার্যক্রম শুরু করতে হলে লাইসেন্স প্রক্রিয়াকরণে অন্তত এক মাস সময় প্রয়োজন। এ কারণে দ্রুত আবেদন করতে বিমানকে নির্দেশনা দেওয়া হয়।

বিমান জানিয়েছে, থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ফি পরিশোধ করা হয়েছে। সেবা পরিচালনার প্রস্তুতিও শেষ পর্যায়ে। সংস্থাটির দাবি, তাদের আন্তর্জাতিক আইওএসএ ও আইসাগো সনদ রয়েছে।

কার্গো কার্যক্রমের জন্য রয়েছে আরএ৩ সনদ। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএর মানদণ্ড অনুসারে পরিচালিত হচ্ছে। চিঠিতে বিমান আরও জানিয়েছে, থার্ড টার্মিনালের সম্ভাব্য চাহিদা বিবেচনায় অতিরিক্ত জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) কেনার কাজ চলছে।

পাশাপাশি গ্রাউন্ড সার্ভিস ম্যানুয়াল, জিএসই অপারেশন ম্যানুয়াল ও ডেঞ্জারাস গুডস ম্যানুয়ালসহ প্রয়োজনীয় নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে। বিমান ট্রেনিং সেন্টারের (বিএটিসি) মাধ্যমে কর্মীদের নিয়মিত বাধ্যতামূলক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। আবেদনে বিমান যুক্তি দিয়েছে, থার্ড টার্মিনালে একাধিক প্রতিষ্ঠান গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে পারে।

সে ক্ষেত্রে বিমানকে মোট কার্যক্রমের যে পরিমাণ অংশ দেওয়া হবে, সেই অনুপাতে সংস্থাটির সক্ষমতা মূল্যায়ন করা উচিত। পুরো টার্মিনালের পরিবর্তে বরাদ্দ পাওয়া কাজের পরিমাণ বিবেচনায় নিয়ে সক্ষমতা নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা। এ ছাড়া জাপানি কনসোর্টিয়াম এসডব্লিউজির অভিমত অনুযায়ী, থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম একসঙ্গে শুরু না করে এক বছর ধরে পর্যায়ক্রমে চালু করার প্রস্তাবও চিঠিতে উল্লেখ করেছে বিমান।

সব মিলিয়ে থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বণ্টনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠান যুক্ত করে সেবার মান বাড়ানোর সরকারি উদ্যোগ, অন্যদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম ধরে রাখার চেষ্টা। এ দুইয়ের মধ্যে সমন্বয় কীভাবে হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বেবিচকের আজকের বোর্ড সভা ও পরবর্তী সরকারি অনুমোদন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ফ্ল্যাট কেনার আগে যে ৭ বিষয়ে সতর্ক থাকবেন
সম্পাদকের পছন্দ

ফ্ল্যাট কেনার আগে যে ৭ বিষয়ে সতর্ক থাকবেন

ফ্ল্যাট কেনার আগে শুধু দাম ও অবস্থান নয়, জমির মালিকানা, প্রকল্পের অনুমোদন, চুক্তিপত্র ও রেজিস্ট্রেশন...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV