খেলাধুলা

টাইটানিকের কত টাকা বিমা করা ছিল, ১১৪ বছর পর নথি উঠছে নিলামে

টাইটানিকের কত টাকা বিমা করা ছিল, ১১৪ বছর পর নথি উঠছে নিলামে
টাইটানিকের কত টাকা বিমা করা ছিল, ১১৪ বছর পর নথি উঠছে নিলামে
টাইটানিকের কত টাকা বিমা করা ছিল, ১১৪ বছর পর নথি উঠছে নিলামে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
এলজিআরডিতে ২৭ হাজার ৮৫৯ কোটি টাকার আর্থিক অনিয়ম, তদন্তে দুদক
সম্পাদকের পছন্দ

এলজিআরডিতে ২৭ হাজার ৮৫৯ কোটি টাকার আর্থিক অনিয়ম, তদন্তে দুদক

২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের (এলজিআরডি) আওতাধীন বিভিন্ন দপ্তরের...

টাইটানিক ডুবেছে ১১৪ বছর আগে। এত বছর পর এসে নিলামে উঠছে জাহাজটির মূল কাঠামোর বিমার নথি। এটাই টাইটানিকের একমাত্র প্রকাশিত বিমার নথি।যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভাইজ শহরে হেনরি অলড্রিজ অ্যান্ড সন নামের একটি প্রতিষ্ঠান নথিটি নিলামে তুলছে। ২১ নভেম্বর এ নিলাম হবে। নিলামে নথিট...

টাইটানিক ডুবেছে ১১৪ বছর আগে। এত বছর পর এসে নিলামে উঠছে জাহাজটির মূল কাঠামোর বিমার নথি। এটাই টাইটানিকের একমাত্র প্রকাশিত বিমার নথি।

তালেবান ইস্যুতে আফগানিস্তানের জন্য স্কটল্যান্ডের দরজা বন্ধ
সম্পাদকের পছন্দ

তালেবান ইস্যুতে আফগানিস্তানের জন্য স্কটল্যান্ডের দরজা বন্ধ

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতাগ্রহণের পর থেকেই আলোচনায় আফগানিস্তানের নারীদের খেলাধুলার বিষয়টি। সেই ই...

যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভাইজ শহরে হেনরি অলড্রিজ অ্যান্ড সন নামের একটি প্রতিষ্ঠান নথিটি নিলামে তুলছে। ২১ নভেম্বর এ নিলাম হবে। নিলামে নথিটির দাম ৩০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

.টাইটানিক ডুবিয়ে দেওয়া সেই হিমশৈল তৈরি হয়েছিল যেভাবে.জাহাজটির ইস্পাতের কাঠামোর জন্য কত টাকার বিমা করা ছিল, প্রশ্ন ওঠা স্বাভাবিক। ওই নথি অনুযায়ী, বিমা ছিল ১ লাখ ডলারের। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।

আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি টাইটানিকের অন্যতম প্রধান বিমাকারী ছিল। বিমার নথি সই করা হয় ১৯১২ সালের ২৭ মার্চ। এর মাত্র ১৯ দিন পর যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে প্রথম সমুদ্রযাত্রায় একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় আরএমএস টাইটানিক।

তখন জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে ছিল। এতে প্রাণ হারান জাহাজে থাকা দেড় হাজারের মতো মানুষ। .টাইটানিক ডুবে যাওয়ার আগ দিয়ে যাত্রীরা যা খেয়েছিলেন.ইতিহাসের অন্যতম আলোচিত এ জাহাজডুবির ৩০ দিনের মধ্যেই বিমার নির্ধারিত অর্থ পরিশোধ করা হয়েছিল বলে জানা গেছে।

আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় ১৮৩৮ সালে, যুক্তরাষ্ট্রে। উনিশ শতকের মাঝামাঝি সময়ে এসে এটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় বিমা প্রতিষ্ঠানে পরিণত হয়। .টাইটানিক পরিচালনা করত ওশেনিক স্টিম নেভিগেশন কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানির গ্রাহক। ধারণা করা হয়, টাইটানিকের কাঠামোর বিমার ক্ষেত্রে অন্য কোনো একক প্রতিষ্ঠানের তুলনায় বেশি ঝুঁকি নিয়েছিল আটলান্টিক মিউচুয়াল। নথিটি টাইপরাইটারে লেখা।

নথির নিচে কালো কালিতে হাতে একটি অতিরিক্ত শর্ত যুক্ত রয়েছে। বিমাটির মেয়াদ এক বছর। ১৯১২ সালের ৩০ মার্চ থেকে এটি কার্যকর হওয়ার কথা।

এখনকার বাজারমূল্যে এ বিমার পরিমাণ প্রায় ৩৫ লাখ ডলারের সমান। .নথির নিচে হাতে লেখা শর্তে বলা আছে, ১৯১২ সালের ৩১ মার্চ সন্ধ্যা সাতটা বা এরপর বেলফাস্ট থেকে সাউদাম্পটনের উদ্দেশে জাহাজটির যাত্রা এবং ওই সময়ে পরীক্ষামূলক কোনো ঝুঁকি দেখা দিলে—সেসব বিমার আওতায় থাকবে। মূলত এ শর্তের কারণে জাহাজটি বন্দরে পৌঁছানোর আগের যাত্রাও বিমার আওতায় এসেছিল।

অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে যাত্রা শুরুর আগেই জাহাজটির বিমার আওতায় থাকা নিয়ে এটি একটি বিরল ও ঐতিহাসিক নথি। নিলামকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘টাইটানিকের মূল বিমার কোনো নথি এর আগে নিলামে বিক্রি হয়েছে, এমনটা আমাদের জানা নেই। ’.যেভাবে আবিষ্কৃত হলো ডুবে যাওয়া টাইটানিক.এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির বিমার দাবি নিষ্পত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আটলান্টিক মিউচুয়াল।

যদিও শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির বিমা করার অনুমোদন বাতিল হয়। অবশেষে ২০১১ সালে প্রতিষ্ঠানটি অবসায়নের (ব্যবসা গুটিয়ে নেওয়া) প্রক্রিয়ায় যায়। .টাইটানিক ডুবিয়ে দেওয়া সেই হিমবাহের বয়স কত ছিল।

টাইটানিকের কত টাকা বিমা করা ছিল, ১১৪ বছর পর নথি উঠছে নিলামে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল: শাবি উপাচার্য
সম্পাদকের পছন্দ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল: শাবি উপাচার্য

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV