খেলাধুলা

‘আমরা (ইসরাইলিরা) ফিলিস্তিনিদের দেশ কেড়ে নিয়েছি’

‘আমরা (ইসরাইলিরা) ফিলিস্তিনিদের দেশ কেড়ে নিয়েছি’
‘আমরা (ইসরাইলিরা) ফিলিস্তিনিদের দেশ কেড়ে নিয়েছি’
‘আমরা (ইসরাইলিরা) ফিলিস্তিনিদের দেশ কেড়ে নিয়েছি’ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ
সম্পাদকের পছন্দ

আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ami-griber-chele-takar-lov-samlate-parini-smnwyk-...

ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসরাইল প্রতিষ্ঠা এবং আরবদের সঙ্গে সংঘাতের পেছনের বাস্তবতা নিয়ে একসময় খোলামেলা মন্তব্য করেছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন। তার বক্তব্য হিসেবে একটি গুরুত্বপূর্ণ কথোপকথনের বিবরণ পাওয়া যায় ইহুদি নেতা নাহুম গোল্ডম্যানের আত্মজীবনীমূলক ব...

ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসরাইল প্রতিষ্ঠা এবং আরবদের সঙ্গে সংঘাতের পেছনের বাস্তবতা নিয়ে একসময় খোলামেলা মন্তব্য করেছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন। তার বক্তব্য হিসেবে একটি গুরুত্বপূর্ণ কথোপকথনের বিবরণ পাওয়া যায় ইহুদি নেতা নাহুম গোল্ডম্যানের আত্মজীবনীমূলক বই দ্য জিউইশ প্যারাডক্স-এ। সেখানে বেন গুরিয়নের নামে বলা হয়েছে, ‘আমরা তাদের দেশ নিয়ে নিয়েছি।

রাষ্ট্রপতি রাষ্ট্রপতি,
সম্পাদকের পছন্দ

রাষ্ট্রপতি রাষ্ট্রপতি,

ShowQuick Read

তারা কেন আমাদের সঙ্গে শান্তি করবে। গোল্ডম্যানের বর্ণনা অনুযায়ী, ১৯৫৬ সালের এক রাতে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী বেন গুরিয়নের সঙ্গে ফিলিস্তিন ও আরবদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে দীর্ঘ আলোচনা হয় তার। ওই আলোচনায় বেন গুরিয়ন আরবদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে স্বীকার করেন, ইসরাইল প্রতিষ্ঠার ফলে আরবরা তাদের দেশ হারিয়েছে বলে মনে করে।

তাই তাদের কাছ থেকে ইসরাইলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা করা কঠিন। বিষয়টি উঠে এসেছে নাহুম গোল্ডম্যানের The Jewish Paradox: A Personal Memoir বইয়ে। বইটির ইংরেজি সংস্করণ ১৯৭৮ সালে লন্ডনের ওয়েইডেনফেল্ড অ্যান্ড নিকলসন প্রকাশনী থেকে প্রকাশিত হয়।

এর আগে ১৯৭৬ সালে ফরাসি ভাষায় Le Paradoxe Juif নামে বইটি প্রকাশিত হয়েছিল। গোল্ডম্যানের বর্ণনা অনুযায়ী, ১৯৫৬ সালের এক গ্রীষ্মের রাতে বেন গুরিয়নের বাড়িতে বসে তারা আরব সমস্যা নিয়ে আলোচনা করছিলেন। রাত তিনটা পর্যন্ত চলা সেই কথোপকথনে বেন গুরিয়ন গোল্ডম্যানের আশাবাদ নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, আরবরা কেন ইসরাইলের সঙ্গে শান্তি করবে। তিনি যদি আরব নেতা হতেন, তাহলে নিজেও ইসরাইলের সঙ্গে কোনো চুক্তিতে যেতেন না। কারণ, আরবদের দৃষ্টিতে ইসরাইল তাদের দেশ দখল করেছে।

ইহুদিদের কাছে ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি হলেও আরবদের কাছে সেই ধর্মীয় দাবি গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। বেন গুরিয়নের বক্তব্য হিসেবে গোল্ডম্যান আরো লিখেছেন, ইহুদিরা দুই হাজার বছর আগে এই ভূখণ্ড থেকে এসেছিল—এ যুক্তি আরবদের কাছে কতটা গ্রহণযোগ্য হতে পারে, সেটিও প্রশ্ন। নাৎসি নিপীড়ন, হিটলার ও হলোকাস্টের দায় আরবদের নয়।

আরবরা শুধু দেখছে, ইহুদিরা এসে তাদের দেশ নিয়ে নিয়েছে। গোল্ডম্যানের বর্ণনায়, বেন গুরিয়ন এরপর বলেন, আরবরা হয়তো এক বা দুই প্রজন্ম পর বিষয়টি ভুলে যেতে পারে। কিন্তু আপাতত তাদের কাছ থেকে শান্তি আশা করা কঠিন।

তাই ইসরাইলকে শক্তিশালী সেনাবাহিনী বজায় রাখতে হবে। এই বক্তব্য শুনে গোল্ডম্যান বিস্মিত হয়েছিলেন বলে বইয়ে উল্লেখ করেছেন। তিনি বেন গুরিয়নকে প্রশ্ন করেন, এমন অনিশ্চয়তা ও আশঙ্কা নিয়ে তিনি কীভাবে রাতে ঘুমান, আবার একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

জবাবে বেন গুরিয়ন বলেন, ‘কে বলেছে আমি ঘুমাই। নাহুম গোল্ডম্যান ছিলেন আন্তর্জাতিক ইহুদি রাজনীতির অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের একজন এবং দীর্ঘদিন সংগঠনটির নেতৃত্বে ছিলেন।

১৯৫৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি একই সঙ্গে ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেস ও ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের সভাপতি ছিলেন। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায়ও তার ভূমিকা ছিল। বইটির ভূমিকায় তাকে ফিলিস্তিন বিভাজন ও ইসরাইল প্রতিষ্ঠার অন্যতম স্থপতি হিসেবে বর্ণনা করা হয়েছে।

অর্থাৎ, তিনি ইসরাইল প্রতিষ্ঠার আন্দোলনের বাইরের কোনো পর্যবেক্ষক ছিলেন না; বরং সেই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তবে গোল্ডম্যান ও বেন গুরিয়নের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য ছিল। বিশেষ করে আরবদের সঙ্গে সম্পর্ক এবং শান্তি প্রতিষ্ঠার কৌশল নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য দেখা যায়।

গোল্ডম্যান মনে করতেন, আরবদের সঙ্গে সমঝোতা ছাড়া ইসরাইলের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ অনিশ্চিত থেকে যাবে। বেন গুরিয়নের নামে উদ্ধৃত এই বক্তব্যের তাৎপর্য হলো, এতে ইসরাইল-আরব সংঘাতকে শুধু ধর্মীয় বা নিরাপত্তার প্রশ্ন হিসেবে নয়, ভূমি ও বাস্তুচ্যুতির দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করা হয়েছে। ফিলিস্তিনিদের কাছে ইসরাইল প্রতিষ্ঠার অর্থ ছিল নিজেদের ভূখণ্ড, বাড়িঘর ও স্বাভাবিক জীবন হারানোর অভিজ্ঞতা।

১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা ও আরব-ইসরায়েল যুদ্ধের সময় বিপুলসংখ্যক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। ফিলিস্তিনিরা এই ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে অভিহিত করেন। তাদের কাছে এটি কেবল যুদ্ধের পরিণতি নয়, বরং নিজ ভূমি থেকে উচ্ছেদ ও শরণার্থী হওয়ার দীর্ঘ ইতিহাসের সূচনা।

গোল্ডম্যানের বইয়ে বর্ণিত কথোপকথন সেই বাস্তবতার একটি রাজনৈতিক স্বীকৃতি হিসেবে আলোচিত হয়ে আসছে। বিশেষ করে বেন গুরিয়নের মতো ইসরাইল প্রতিষ্ঠার প্রধান নেতার নামে এমন বক্তব্য উদ্ধৃত হওয়ায় এটি ফিলিস্তিন প্রশ্নে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আলোচনার অংশ হয়ে উঠেছে। সূত্র: The Jewish Paradox, জাতিসংঘ সাধারণ পরিষদ, CAMERA, PALCIT ও জেরুজালেম পোস্ট।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

৮০ কোটি টাকায় বাংলা প্রযুক্তি, ব্যবহার সামান্য
সম্পাদকের পছন্দ

৮০ কোটি টাকায় বাংলা প্রযুক্তি, ব্যবহার সামান্য

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব কাগজডটএআই প্ল্যাটফর্ম উদ্ব...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV