রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ১:৪৪ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলা

জায়গার সীমানাপ্রাচীর দিতে গিয়ে আত্মীয়দের হামলায় যুবক নিহত

জায়গার সীমানাপ্রাচীর দিতে গিয়ে আত্মীয়দের হামলায় যুবক নিহত
জায়গার সীমানাপ্রাচীর দিতে গিয়ে আত্মীয়দের হামলায় যুবক নিহত

বরিশালে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে বরিশাল শহরের পূর্ব পুরানপাড়ার বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।নিহত কামরুল ইসলামের পরিবার ও স্থ...

বরিশালে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে বরিশাল শহরের পূর্ব পুরানপাড়ার বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত কামরুল ইসলামের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামরুল ইসলামের সঙ্গে তাঁর মামাতো ভাই সুরুজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল ১০টার দিকে কামরুল নিজের জায়গার সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুরুজ মিয়া, তাঁর বাবা আনোয়ার হোসেন ও ভাই মিরাজ মিলে কামরুলের ওপর চড়াও হন।

.ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে কামরুলের পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কামরুলকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

.কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় প্রধান অভিযুক্তের পরিবারের তিন সদস্য আনোয়ার হোসেন, তাঁর স্ত্রী খাদিজা বেগম এবং তাঁদের ছেলে মিরাজ হোসেনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই শহিদুল ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জায়গার সীমানাপ্রাচীর দিতে গিয়ে আত্মীয়দের হামলায় যুবক নিহত—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
খেলাধুলা

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে ...

24TV.Live ব্যানার
খেলাধুলা

মহাসমাবেশে যোগ দিতে এসে ফটকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দফাদার

প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জামশেদ আলী (৪৮) নামের...

24TV.Live ব্যানার
খেলাধুলা

সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঠে ফেরাতে হবে: ডা. শাহাদাত

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি ক...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV