রাজনীতি

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ডেমোক্র্যাটদের মোকাবিলায় আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন ট্রাম্প
সম্পাদকের পছন্দ

ডেমোক্র্যাটদের মোকাবিলায় আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে বড় ধাক্কার পর হোয়াইট হাউসে কট্টরপন্থী স্টিফেন মিলারকে দায়িত্বে আনলেন মার...

রুহুল কবির রিজভী। ফাইল ছবিপ্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব গ্রহণের পরদিন থেকেই কাজ শুরু করেছেন। এ কথা বলেছেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ফাইল ছবিপ্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব গ্রহণের পরদিন থেকেই কাজ শুরু করেছেন। এ কথা বলেছেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রিন সরকার হিসেবে জনগণের কাছে সমাদৃত।

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত
সম্পাদকের পছন্দ

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বদনাম করার জন্য চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বল...

নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার আগেই তিনি ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তার উদ্যোগের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই তিনি তার প্রতিশ্রুতি রক্ষার কাজ করে যাচ্ছেন। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এর আগে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছে।

মানুষের সৃষ্ট বিভিন্ন কারণে বিশ্ব উষ্ণায়ন দিন দিন বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে মানবজাতি আজ বিপন্ন অবস্থার মুখোমুখি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কপ সম্মেলনে যোগদান একটি উল্লেখযোগ্য ঘটনা।

তিনি বলেন, এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ অংশ নিচ্ছেন। বিশ্বে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কীভাবে কমানো যায়, সে বিষয়ে বিশ্বনেতারা আলোচনা করবেন। পাশাপাশি বিশেষজ্ঞরাও তাদের মতামত তুলে ধরবেন।

এসব আলোচনার মধ্য দিয়ে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের সুন্দর এই পৃথিবীকে বাঁচাতে হবে। বিশ্ব উষ্ণায়নের কবল থেকে পৃথিবীকে রক্ষা করে বসবাসের উপযোগী করে তুলতে হবে।

আগের পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে এ সম্মেলন যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। রুহুল কবির রিজভী ছাড়াও প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের।

পাশাপাশি তার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে।

তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও উল্লেখ করেন তিনি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ঝালকাঠিতে ‘অ্যাটমিক হ্যাবিটস’ নিয়ে বন্ধুসভার পাঠচক্র
সম্পাদকের পছন্দ

ঝালকাঠিতে ‘অ্যাটমিক হ্যাবিটস’ নিয়ে বন্ধুসভার পাঠচক্র

ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভাজেমস ক্লিয়ার রচিত ‘অ্যাটমিক হ্যাবিটস’ বই নিয়ে পাঠচক্রের ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV