খেলাধুলাব্রেকিং

ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে: রেহমান সোবহান

ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে: রেহমান সোবহান
ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে: রেহমান সোবহান
ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে: রেহমান সোবহান ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে
সম্পাদকের পছন্দ

সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে

আমাদের সমাজে সন্তানের নাম রাখার ক্ষেত্রে পবিত্র কোরআন থেকে শব্দ খোঁজার প্রবণতা রয়েছে। একটি সাধারণ ধ...

অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান নীতি নির্ধারণে গবেষণা ও যৌথ নাগরিক উদ্যোগের ওপর জোর দিয়েছেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে একট...

অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান নীতি নির্ধারণে গবেষণা ও যৌথ নাগরিক উদ্যোগের ওপর জোর দিয়েছেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে। তরুণ গবেষকদের সাহস বজায় রেখে যৌথ কণ্ঠস্বর গড়ে তুলতে হবে, যার মাধ্যমে সুশীল সমাজের প্রভাব পুনরুদ্ধার হবে।

আয় করতে শেখাই, কিন্তু টাকা সামলাতে শেখাই কি—শিক্ষার যে দিকটি উপেক্ষিত
সম্পাদকের পছন্দ

আয় করতে শেখাই, কিন্তু টাকা সামলাতে শেখাই কি—শিক্ষার যে দিকটি উপেক্ষিত

কয়েক বছর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় শিক্ষার্থীদের নিয়ে একটি তৈরি পোশাক কারখা...

জননীতি ও গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্ট (আইআইডি) আয়োজিত ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার প্রথমবারের মতো চালু করা এই পুরস্কার পেয়েছেন প্রথম আলোর দুই প্রতিবেদকসহ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান। আলোচনা পর্বে অধ্যাপক রেহমান সোবহান আরও বলেন, গবেষণার জোগান ও নীতি নির্ধারণের চাহিদার মধ্যে সংযোগ তৈরি করতেই তিনি সিপিডি প্রতিষ্ঠা করেন।

শুধু সরকারের ওপর নীতি গঠনের দায়িত্ব ছেড়ে না দিয়ে ব্যবসায়ী, ট্রেড ইউনিয়ন ও তৈরি পোশাক খাতের শ্রমিকদের মতো সব অংশীদারকে নীতি আলোচনায় যুক্ত করা ছিল তাঁর মূল লক্ষ্য। তৎকালীন অর্থমন্ত্রীসহ বিভিন্ন নীতিনির্ধারক এসব আলোচনায় নিয়মিত অংশ নিতেন। .দেশের গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক রেহমান সোবহান বলেন, বাংলাদেশে সংবাদমাধ্যম অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে সিপিডির গবেষণা ও আলোচনাকে জাতীয় প্রধান খবরে পরিণত করেছিল।

ফলে সরকার ও সংসদ সদস্যরা এসব গবেষণাকে গুরুত্ব দিয়ে জাতীয় সংসদে নীতি নিয়ে আলোচনা ও সমালোচনা করতেন, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে বিরল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন সেমিনার ও প্রতিবেদনের কারণে সরকার এসব প্রক্রিয়ার প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে। বর্তমানে সুশীল সমাজ ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর প্রধান দুর্বলতা হলো, তারা বাহ্যিক অর্থায়নের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

একে অপরকে সহযোগী মনে করছে না। ব্যাংক খাতের ঋণখেলাপি সংকট ও রানা প্লাজা ট্র্যাজেডির উদাহরণ তুলে ধরে রেহমান সোবহান বলেন, বিচ্ছিন্নভাবে কথা না বলে ১০-২০টি সংস্থার এক হয়ে নির্দিষ্ট ইস্যুতে ধারাবাহিক গবেষণা ও তদারকি করা প্রয়োজন। ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের পর একটি বড় স্বপ্ন ছিল সাক্ষ্য–প্রমাণের সঙ্গে নীতি এবং নীতির সঙ্গে রাজনীতির সম্পর্ক তৈরি হবে।

এতে রাজনীতির একটি দায়বদ্ধতা তৈরি হয়। এ স্বপ্ন দেখা এখনো জারি আছে। .ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড অ্যানথ্রোপলজির নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম বলেন, দেশে এখনো গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হয় না।

অথচ গবেষকেরা একটি লক্ষ্য নিয়েই গবেষণা করেন। গবেষণার লক্ষ্য তখনই পূরণ হবে, যখন তা নীতি নির্ধারণে যুক্ত হবে। গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তিনি তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আলোচনা পর্ব সঞ্চালনা করেন আইআইডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আহমেদ। তিনি বলেন, যা নীতিতে নেই, তা নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। আবার যখন কোনো কিছু কার্যকরভাবে প্রভাব ফেলে, তখন তা নীতিতে অন্তর্ভুক্ত হওয়া জরুরি।

তাই নীতি ও কার্যকারিতা একে অপরের সঙ্গে জড়িত। জননীতি হতে হবে জনতার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাদিয়া রশ্নি সূচনা।

.যাঁরা পুরস্কার পেলেনপাঁচটি বিভাগে ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। ‘গণমাধ্যম প্রতিবেদন’ বিভাগে পুরস্কার পান প্রথম আলোর সাংবাদিক নাজনীন আখতার ও শাহাদৎ হোসেন। এ ছাড়া ‘আইনি হস্তক্ষেপ’ বিভাগে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে আইনজীবী আয়েশা আক্তার; ‘প্রমাণ’ বিভাগে আইসিডিডিআরবির বাবল সিপ্যাপ দলের পক্ষে চিকিৎসক মোহাম্মদ জোবায়ের চিশতী; ‘তথ্য অধিকার আবেদন’ বিভাগে গোলাম ইসহাক খান এবং ‘পাইলট প্রকল্প’ বিভাগে এইচওয়াইএসএডব্লিউএর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ওসমান পুরস্কার গ্রহণ করেন।

.আইআইডি জানায়, কাগজে লেখা নীতি তখনই জীবন বদলায়, যখন কেউ তা মাঠে নিয়ে যায় এবং যাদের জন্য নীতি, তাদের কাছে পৌঁছে দেয়। এই ভাবনা থেকেই পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। পাঁচ সদস্যের একটি স্বাধীন বিচারকমণ্ডলী মনোনয়নগুলো পর্যালোচনা করে বিজয়ীদের বেছে নেন।

তাঁরা হলেন—যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন, ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড অ্যানথ্রোপলজির নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও কাউন্টারপয়েন্টের সম্পাদক জাফর সোবহান।

রাজনীতি আটকে গেছে ডানপন্থী ফাঁদে, বাম ও লিবারেলরা কী করবে
সম্পাদকের পছন্দ

রাজনীতি আটকে গেছে ডানপন্থী ফাঁদে, বাম ও লিবারেলরা কী করবে

বাংলাদেশের সমাজ ঐতিহাসিকভাবে মধ্যপন্থী ও উদার। এ ভূমির কয়েক শ বছরের ইতিহাস বলছে, আঁটসাঁট শাস্ত্রবাদী...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV