রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / ভোর ৪:০৪ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলা

খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর
খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

খুলনায় একের পর এক ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। যার ধারাবাহিকতায় এবার নগরীর খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় রিসেপশনে থাকা এক নারীর মোবাইল ফ...

খুলনায় একের পর এক ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। যার ধারাবাহিকতায় এবার নগরীর খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় রিসেপশনে থাকা এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুর ১টার দিকে সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, তালিকাভুক্ত সন্ত্রাসী নুর আজিমের অনুসারী একটি গ্রুপ এ ঘটনায় জড়িত। প্রত্যক্ষদর্শীরা জানান, মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরা ৮-৯ জন যুবক হঠাৎ ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে।

এ সময় তারা চায়নিজ কুড়াল দিয়ে রিসেপশন কাউন্টার, এসি ও বিভিন্ন আসবাবপত্রে ভাঙচুর চালায়। একপর্যায়ে রিসেপশনে থাকা এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। হামলা ও ভাঙচুরের ঘটনায় সেখানে পরীক্ষা করাতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, ডায়াগনস্টিক সেন্টারটির দায়িত্বে থাকা ব্যক্তিকে ফোন করে দুর্বৃত্তরা জানতে চায়, তিনি নুর আজিমকে চেনেন কি না। এরপরই তারা এসে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়।

তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তারা সবাই নুর আজিমের অনুসারী একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহ প্যাথলজিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া ২৪ অক্টোবর সন্ধ্যায় বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ শোনা গেলেও মালিকপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, চাঁদাবাজির অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড মোড়ের ঐতিহ্যবাহী চয়নিকা ফার্মেসিও গত ২৯ অক্টোবর থেকে বন্ধ রয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
খেলাধুলা

ভালো ব্যাটসম্যানরা কি অন্ধকারেও দেখতে পান

সব বল খেলার দরকার নেই। কিন্তু সব বলেই ব্যাটসম্যানের বিচার-বিবেচনাটা লাগে। খেলবেন কি খেলবেন না। খেললেও কীভাবে? আর এই খেলা কিংবা কীভ...

24TV.Live ব্যানার
খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দিচ্ছে ইউনাইটেড মেডিকেল ক...

24TV.Live ব্যানার
খেলাধুলা

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

একটি ইনিংস, ২৪২ রান। আর তাতেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানের বইয়ে নতুন করে লিখতে হলো অনেকগুলো পাতা। সিলেটের উইকেটে তাওহীদ...

24TV.Live ব্যানার
খেলাধুলা

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

বিশ্বকাপের ফাইনালে হারের পর মাঠের বাইরের সংঘাতের রেশ এখনো কাটেনি আর্জেন্টিনার। স্পেনের বিপক্ষে ফাইনালের পরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় লি...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV