রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন, গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন, গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন, গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন, গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল
সম্পাদকের পছন্দ

দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল

ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি মুমিনুল হক। তাঁ...

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়ি এবং গুইমারার বড়পিলাক এলাকায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করছেন তারা।

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়ি এবং গুইমারার বড়পিলাক এলাকায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করছেন তারা। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে জেলা শহরের পানখাইয়া পাড়া রোডে দাঁড়িয়ে থাকা জিপ গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

জিপ গাড়ির মালিক মো. এমাজ উদ্দিন শাহীন জানান, প্রতিবেশী ও বাজারের নাইট গার্ড তাকে ফোন করে জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার দাঁড়িয়ে থাকা জিপ গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখেন, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তাতেও আগুন দেয়।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলুকে মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এদিকে জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী জানান, চলমান কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন।

ঘটনার প্রতিবাদে রাতেই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকায় একটি জিপ গাড়ি ও গুইমারার হাফছড়িতে আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ছাড়া দীঘিনারার সাত মাইল, মাটিরাঙ্গার রিচাং ঝরনা ও গুইমারার বুদং পাড়া এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করার চেষ্টা করলে তারা সেগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন, গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সাইয়েদ চালু করলেন ‘হাবিবি’ রাজনৈতিক অ্যাকশন কমিটি
সম্পাদকের পছন্দ

সাইয়েদ চালু করলেন ‘হাবিবি’ রাজনৈতিক অ্যাকশন কমিটি

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামের একট...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV