রাজনীতি

বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে

বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে শ্রমিকদের ৬ ঘণ্টা সড়ক অবরোধ
সম্পাদকের পছন্দ

বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে শ্রমিকদের ৬ ঘণ্টা সড়ক অবরোধ

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে শনিবার লাঠি হাতে বিক্ষোভ করেন গার্মেন্টসকর্মীরা। ছবি: আমার দেশন...

মেয়ের বিয়েতে সবাইকে নিমন্ত্রণ জানিয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন বিহারের বিধানসভার সদস্য অনন্ত সিং। সম্প্রতি দম্ভভরে ৯ জনকে হত্যার কথা বলে তিনি তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন। ভারতের বিহার রাজ্যের প্রভাবশালী এই নেতা ‘বাহুবলী’ নামেও পরিচিত। ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের মেয়ের বি...

মেয়ের বিয়েতে সবাইকে নিমন্ত্রণ জানিয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন বিহারের বিধানসভার সদস্য অনন্ত সিং। সম্প্রতি দম্ভভরে ৯ জনকে হত্যার কথা বলে তিনি তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন। ভারতের বিহার রাজ্যের প্রভাবশালী এই নেতা ‘বাহুবলী’ নামেও পরিচিত।

তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ
সম্পাদকের পছন্দ

তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ

তিন বছর আগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার থেকে বেড়ে হয়েছিল সাড়ে ১২ হাজার টাকা। ত...

২৫ নভেম্বর অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে। সে উপলক্ষে বিশাল ভোজের আয়োজন করতে যাচ্ছেন তিনি। এ আয়োজনে খরচের কোনো কমতি রাখা হচ্ছে না।

মোকামা আসনের এই বিধায়কের ভাষায়, আপনারা ‘সবাই আমন্ত্রিত’। .অনন্ত সিংয়ের মেয়ের নাম শিবাঙ্গি সিং। তাঁর হবু বর ঋষিকেশ কুমার।

বিহার রাজ্যের পাটনা জেলার মোকামা এলাকার গ্রাম লাদমায় তাঁদের পৈতৃক বাড়িতে বিয়ের মূল অনুষ্ঠান হবে। সেখানে বিয়ের অনুষ্ঠান আয়োজনের জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। অতিথিদের জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তা থেকেই বোঝা যাচ্ছে, বিয়ের আয়োজন কতটা বিশাল হতে যাচ্ছে।

সেখানে প্রায় চার লাখ মানুষের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ভারতের অনেক ছোট শহরের মোট জনসংখ্যা এর চেয়ে কম। বিয়ের প্যান্ডেল ও বর-কনের মালাবদলের মঞ্চ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর প্রদেশের মউ জেলা থেকে আসা কারিগরদের।

২০ নভেম্বরের মধ্যে প্যান্ডেল তৈরির কাজ শেষ হওয়ার কথা। .বিয়েতে অতি গুরুত্বপূর্ণ অতিথিদের (ভিভিআইপি) জন্য আলাদা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। বর-কনের জন্য তৈরি করা হচ্ছে ১০০ ফুট দীর্ঘ পাকা মঞ্চ।

পুরো মঞ্চটি ১৫ টন অলংকার দিয়ে সাজানো হবে। সেই মঞ্চেই একসঙ্গে বসবেন শিবাঙ্গি সিং ও তাঁর হবু বর ঋষিকেশ কুমার। বিয়ের পর বরপক্ষ বিহতার রামকৃষ্ণ নগরে চলে যাবে।

সেটিই হবে কনের নতুন ঠিকানা। এ জন্য বিহতায় নতুন একটি বাড়ি তৈরি করা হচ্ছে। বিয়ের পরের সব আচার-অনুষ্ঠান ও আয়োজন নতুন বাড়িতে হবে।

আর বিয়ের মূল আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাদমায়। অনন্ত সিংয়ের বক্তব্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু বিহার নয়, পুরো ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকেও অতিথিরা আসবেন।

ক্ষমতাসীন ও বিরোধী—দুই পক্ষের রাজনীতিবিদদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়েতে ক্ষমতাসীন দল বা বিরোধী দল বলে কিছু নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণপত্র পাঠানো হবে।

’.ভারতের রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার.মেয়ের বিয়ের ছয় দিন পরই দুলার চাঁদ যাদব হত্যা মামলায় অনন্ত সিংকে আদালতের কাছে আত্মসমর্পণ করতে হতে পারে। এলাকায় ‘ছোটে সরকার’ নামে পরিচিত অনন্ত সিংকে গত বছরের অক্টোবরে হত্যা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এ বছর মার্চে তিনি জামিনে মুক্তি পান।

গত মাসে ভারতের সর্বোচ্চ আদালত তাঁকে ১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। .নারীর নিকাব টেনে খুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ, ভারত ছাড়িয়ে ক্ষোভ পাকিস্তানেও.সম্প্রতি সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য নয়জনকে হত্যার পরিকল্পনা করার দাবি করে তিনি আলোচনায় আসেন। তবে পরে তিনি নিজের সেই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে বলেন, ‘আমি নীরজ কুমারকে (জেডিইউ নেতা) জবাব দিয়েছি।

সেখানে আমার ত্যাগের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছি। আমি বলতে চেয়েছিলাম, লালু যাদবের সরকারের আমলে আমার নয়জন সহযোগীকে হত্যা করা হয়েছিল এবং আমাকেও গুলি করা হয়েছিল। নীতীশ কুমারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই লালু যাদব তাঁদের হত্যা করিয়েছিলেন।

কিন্তু আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ’অনন্ত সিংয়ের ওই বক্তব্য এবং তাঁর নিজের অবস্থান, দুটো থেকেই দূরত্ব বজায় রেখেছে নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনন্ত সিংকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি
সম্পাদকের পছন্দ

নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি

গত কয়েক দিনে এবং আজ ফার্মগেটে মেট্রোস্টেশনের নিচসহ রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বি...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV