ক্যাম্পাসে সহিংসতা প্রতিরোধে সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্র জমিয়তের

ক্যাম্পাসে সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে দলমত-নির্বিশেষে সব ছাত্রসংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
ক্যাম্পাসে সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে দলমত-নির্বিশেষে সব ছাত্রসংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মঙ্গলবার বাদ আসর রাজধানীর শাহবাগ চত্বর থেকে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
সংগীতশিল্পী বশির আহমেদের জীবন ও কর্মকে স্মরণীয় করে রাখতে এবং প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে চালু হওয়া ‘বশি...
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে হামলা, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে যেসব ছাত্রসংগঠন ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল, শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ রক্ষায় তাদের আবারও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ছাত্রলীগসহ যেকোনো পক্ষের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্রসংগঠনগুলোকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।
এ সময় ছাত্রশিবিরের ভূমিকার সমালোচনা করে সাআদ বিন জাকির বলেন, বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতা ও বিস্ফোরণের ঘটনা ঘটলেও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রশিবিরের দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। অতীতের রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে অতীতের হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে সব ছাত্রসংগঠনের উচিত সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস, দখলদারত্ব কিংবা ফ্যাসিবাদী তৎপরতার সুযোগ থাকতে পারে না।
জুলাই আন্দোলনের মতো প্রয়োজন হলে শিক্ষার্থীরা আবারও ঐক্যবদ্ধভাবে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্র জমিয়ত সর্বদা পাশে থাকবে বলেও ঘোষণা দেন তিনি। ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সাঈফ বিন জামালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম, প্রচার সম্পাদক আহমাদ আল গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান ত্বকী, ঢাকা মহানগর পূর্বের সহসভাপতি কামরুল ইসলাম, মাহাদী হাসান ইয়ামিন, আহমাদ ও হুজাইফাসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা ‘শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধ করো, নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করো’ ইত্যাদি স্লোগান দেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ক্যাম্পাসে সহিংসতা প্রতিরোধে সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্র জমিয়তের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
খুলনার নেভি অ্যাংকরেজ কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ ২১ জনের
যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ অনন্য কৃতিত্ব অর্জন করেছে খুলনার স...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।