রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / ভোর ৪:৩৮ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কসবা উপজেলার কদমতলী ও পুরাতন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ...

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কসবা উপজেলার কদমতলী ও পুরাতন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে স্থানীয় আড়াইবাড়ি দরবার শরিফের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি স্থানীয় কদমতলী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা চলছিল।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি গ্রুপ কদমতলী এলাকায় এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া, পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ককটেল বিস্ফোরণ ও পাটকেল নিক্ষেপ করে একে অপরকে ধাওয়া-পাল্টাধাওয়া দেয়।

এ সময় পুরো কসবা শহর রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

কসবা থানার ওসি আলী মো. রাশেদ জানান, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ছিল।

উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও পরবর্তী সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

ছবি: সংগৃহীতপোল্যান্ডের ক্রাকো মার্কেট স্কয়ারে অতর্কিত গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়...

24TV.Live ব্যানার
জাতীয়

পুলিশ -সরকার

পুলিশ clash with protesters as anti-সরকার rallies sweep France

24TV.Live ব্যানার
জাতীয়

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস

রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।‎এ বিষয়...

24TV.Live ব্যানার
জাতীয়

এআইয়ের সহায়তায় সিইও সেজে ১৩ লাখ ডলার জালিয়াতি, ইসরায়েলিসহ গ্রেপ্তার ৩

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেজে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ কোটি ৯০ লাখ ড...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV